ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক।

জবির শিক্ষার্থীদের পদযাত্রায় পুলিশের হামলায় নিন্দা ছাত্র ফেডারেশনের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৫৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • / 127
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৩ দফা দাবিতে যমুনা অভিমুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শান্তিপূর্ণ পদযাত্রায় পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।

বুধবার (১৪ মে) সন্ধ্যায় সংবাদ মাধ্যমে ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খান রিচার্ড ও সাধারণ সম্পাদক সৈকত আরিফের পাঠানো যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসিক বৃত্তি, ২০২৫-২৬ অর্থবছরে পূর্ণাঙ্গ বাজেট অনুমোদন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ অগ্রাধিকার প্রকল্পের আওতায় আনার ন্যায্য দাবিতে আজ প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে বিক্ষোভে পুলিশের হামলার নিন্দা জানাই। আজকের পুলিশি হামলা আমাদের বিগত ফ্যাসিস্ট আমলে ছাত্র-জনতার ন্যায্য আন্দোলনে হামলা-মামলা নির্যাতনের কথা মনে করিয়ে দেয়। ফ্যাসিবাদের বিরুদ্ধে, দীর্ঘ ১৫ বছর আমরা এমন একটা দেশের জন্য লড়াই করেছি, যেখানে প্রত্যেক নাগরিকের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত হবে।

আরও বলা হয়, আমরা একইসঙ্গে প্রশ্ন করতে চাই, কেন প্রধান উপদেষ্টা কার্যালয় অভিমুখে পদযাত্রার মতো গণতান্ত্রিক কর্মসূচি পালন করা যাবে না? অন্তবর্তীকালীন সরকারের এ ধরনের অগণতান্ত্রিক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানাই। একইসঙ্গে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচারের আওতায় আনার দাবি জানাই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জবির শিক্ষার্থীদের পদযাত্রায় পুলিশের হামলায় নিন্দা ছাত্র ফেডারেশনের

আপডেট সময় : ০৩:৫৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫