জয়পুরহাট জেলা ইলেকট্রিক্যাল এসোসিয়েশনের শুভ উদ্বোধন, ব্যবসায়ী ঐক্যের নতুন দিগন্তে পথচলা শুরু
- আপডেট সময় : ০৫:০৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
- / 273
আজ ১৬ মে, শুক্রবার, বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো জয়পুরহাট জেলা ইলেকট্রিক্যাল এসোসিয়েশন। জেলার কনভেনশন হলে আয়োজিত এই অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগ্রত মহানায়ক শিহাব রিফাত আলম, যিনি বাংলাদেশ ইলেকট্রিক্যাল এসোসিয়েশনের পরিচালক ও জাগ্রত ব্যবসায়ী ও জনতা কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
-
এস এম এমদাদুল হক, সাধারণ সম্পাদক, খুলনা জেলা বৈদ্যুতিক ব্যবসা সমিতি
-
সিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক, খুলনা জেলা বৈদ্যুতিক ব্যবসায়ী সমিতি
এছাড়াও দেশের বিভিন্ন কর্পোরেট কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজনে ভিন্ন মাত্রা যোগ করেন।
কর্পোরেট অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান
প্রধান অতিথির বক্তব্যে শিহাব রিফাত আলম কর্পোরেট সেলগুলোর অপব্যবহারের বিরুদ্ধে সোচ্চার হন। তিনি বলেন,
“কর্পোরেট কোম্পানিগুলো ট্রেডার্স ব্যবসায়ীদের কাছ থেকে ব্ল্যাংক চেক নিয়ে পরে ১০, ১৫ এমনকি ২০ লক্ষ টাকার মিথ্যা মামলা দিয়ে সাধারণ ব্যবসায়ীদের দমন করে। আমাদের সবাইকে এই অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
দায়িত্ব হস্তান্তর ও গঠনতন্ত্র হস্তান্তর
অনুষ্ঠানে খুলনা জেলা বৈদ্যুতিক ব্যবসা সমিতির গঠনতন্ত্র হস্তান্তর করা হয় নবগঠিত জয়পুরহাট জেলা ইলেকট্রিক্যাল এসোসিয়েশনের সভাপতি ও সেক্রেটারির হাতে।
প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো: রফিক, এবং সেক্রেটারি জেনারেল মনোনীত হন মোঃ আব্দুল মজিদ।
মোটরসাইকেল শোভাযাত্রা ও উৎসবমুখর পরিবেশ
অনুষ্ঠানের সূচনায় জেলার ট্রেডার্স ব্যবসায়ীরা শতাধিক মোটরসাইকেলের বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে প্রধান অতিথিকে বরণ করে অনুষ্ঠানে নিয়ে আসেন। পুরো আয়োজন জুড়ে ছিল করতালির ঝংকার, উচ্ছ্বাস আর ঐক্যের বার্তা।
এই আয়োজনের মাধ্যমে জেলার বৈদ্যুতিক ব্যবসায়ীদের একটি সুসংগঠিত প্ল্যাটফর্মের যাত্রা শুরু হলো, যার মূল লক্ষ্য হবে সদস্যদের স্বার্থ সংরক্ষণ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সম্মিলিতভাবে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা করা।
























