ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ময়মনসিংহে অন্যরকম হাট, যেখানে বিক্রি হয় মানুষ ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে কিশোরের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৪ রোগী হবিগঞ্জে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি কেরানীগঞ্জের ঝিলমিল হাসপাতালে কতৃপক্ষের অবহেলা ও ভুল চিকিৎসায় মাদ্রাসা শিক্ষক মৃত্যুর অভিযোগ। উখিয়ায় সমাজসেবকের বাড়িতে হামলা-ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগ মোবাইল হ্যাক করে ৩ লাখ টাকা আত্মসাৎ: ময়মনসিংহে র‌্যাবের হাতে গ্রেফতার ১ শেরপুরের গজনী এলাকায় বিজিবির অভিযান: ৩২১ বোতল ভারতীয় মদ জব্দ, ৫ পাচারকারী পলাতক কেরানীগঞ্জে বোমা খোকনএক ব্যক্তির বিরুদ্ধে রাজনৈতিক সম্পৃক্ততা ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ, তদন্তের দাবি। দিঘারকান্দা সিএনজি পাম্পে সাংবাদিকদের ওপর হামলার চেষ্টা, নানা অনিয়মের অভিযোগ নেত্রকোনায় সৌর বিদ্যুৎ খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় সভা

‘জয় বাংলা ব্রিগেড’ মামলায় শেখ হাসিনাসহ ২৬১ জনকে পলাতক ঘোষণা, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিআইডি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:২৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • / 117
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘জয় বাংলা ব্রিগেড’ নামের অনলাইন প্ল্যাটফর্মে রাষ্ট্রবিরোধী কার্যক্রমের অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৬১ জন আসামিকে পলাতক ঘোষণা করা হয়েছে। আদালতের নির্দেশে এসব আসামির নামে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শুক্রবার (৩১ অক্টোবর) দেশের দুটি বহুল প্রচারিত জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।

তিনি জানান, ফৌজদারি কার্যবিধির ১৯৬ ধারার অধীনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে সিআইডি এই রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের ক্ষমতা পায়। এরপর সিআইডি বাদী হয়ে আদালতে মামলা করে। তদন্তে উঠে আসে, ‘জয় বাংলা ব্রিগেড’ নামক অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে দেশ ও বিদেশ থেকে বৈধ সরকার উৎখাতের ষড়যন্ত্র করা হচ্ছিল।

তদন্ত শেষে সিআইডি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২৮৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। তদন্তকালে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম, সার্ভার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য সংগ্রহ ও ফরেনসিক বিশ্লেষণ করা হয়।

জসীম উদ্দিন খান আরও জানান, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১৭ নম্বর আদালতের বিচারক আরিফুল ইসলাম প্রধান আসামিসহ ২৬১ জনকে পলাতক ঘোষণা করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন। আদালতের সেই আদেশ অনুযায়ী শুক্রবার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

‘জয় বাংলা ব্রিগেড’ মামলায় শেখ হাসিনাসহ ২৬১ জনকে পলাতক ঘোষণা, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিআইডি

আপডেট সময় : ১২:২৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫