ঢাকা ০৪:২১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক।

জাতীয় প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ৩০-৩১ ডিসেম্বর

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:১১:২৪ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • / 119
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা এবং ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। ক্লাবের মিলনায়তনে সাধারণ সভা শুরু হবে ৩০ ডিসেম্বর সকাল ১০টায়। আর ভোটগ্রহণ হবে ৩১ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ক্লাব ব্যবস্থাপনা কমিটির ১১ নভেম্বরের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সভায় আগামী দুই বছর মেয়াদি নির্বাচনের জন্য একটি ৭ সদস্যের নির্বাচন কমিটি গঠন করা হয়েছে। কমিটির চেয়ারম্যান করা হয়েছে এম এ এম শওকত হোসেনকে। সদস্য হিসেবে রয়েছেন মো. মনিরুজ্জামান, শামীমা চৌধুরী, নজরুল ইসলাম, উদয় হাকিম, সায়স্থ সাখাওয়াৎ ও আ বা ম ছালাউদ্দিন।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে ১০ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। মনোনয়নপত্র গ্রহণের শেষ সময় ১২ ডিসেম্বর রাত ১০টা। বাছাই শেষে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১৪ ডিসেম্বর। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর রাত ১০টা এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ১৮ ডিসেম্বর।

ব্যবস্থাপনা কমিটি জানিয়েছে, স্থায়ী সদস্যদের মধ্যে যারা সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত চাঁদা ও অন্যান্য বকেয়া পরিশোধ করবেন, কেবল তারাই ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হবেন। এজন্য চাঁদা পরিশোধের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৫ নভেম্বর রাত ১০টা পর্যন্ত। ৩০ নভেম্বর ভোটার তালিকা নোটিশ বোর্ডে টানানো হবে।

এ ছাড়া যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান, তাদের নভেম্বর ২০২৫ পর্যন্ত সব ধরনের চাঁদা ও বকেয়া পরিশোধ বাধ্যতামূলক। ক্লাব গঠনতন্ত্রের ১৪ অনুচ্ছেদের ঘ (৫) ধারায় বলা আছে—মনোনয়নের পূর্ববর্তী মাস পর্যন্ত সব বকেয়া পরিষ্কার না থাকলে কেউ মনোনয়ন পাওয়ার যোগ্য হবেন না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জাতীয় প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ৩০-৩১ ডিসেম্বর

আপডেট সময় : ০৬:১১:২৪ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫