জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ময়মনসিংহে ছাত্রদলের আলোচনা সভা ও র্যালি
- আপডেট সময় : ১২:৩৪:২৩ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
- / 238
৫০তম জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ মহানগর ছাত্রদলের উদ্যোগে আজ এক আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়।

নতুন বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর ছাত্রদলের সভাপতি জাকিরুল হক তোহা। আলোচনায় মহানগর ছাত্রদলের বিভিন্ন ওয়ার্ড ও শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং সবাই জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, এই দিনটি বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ—এদিন থেকেই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার নতুন অধ্যায় শুরু হয়েছিল। তারা গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় ছাত্রদলকে আরও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা শেষে ধানের শীষের বিজয়ের পক্ষে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।



















