ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক।

জামায়াত এবারের নির্বাচনে সবচেয়ে ভালো করবে, বললেন মার্কিন কূটনীতিক

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • / 202
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী ১২ ফেব্রুয়ারি দেশে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিজেদের আগের ইতিহাসের চেয়ে সবচেয়ে ভালো ফলাফল করবে বলে মন্তব্য করেছেন এক মার্কিন কূটনীতিক।

সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জানিয়েছে, গত ১ ডিসেম্বর নারী সাংবাদিকদের সঙ্গে এক রুটিন আনঅফিসিয়াল বৈঠক করেন এ কূটনীতিক। তখন তিনি বলেন, “এবারের নির্বাচনে জামায়াত আগে যা করেছে তার চেয়ে ভালো করবে।”

জামায়াত নির্বাচনে ভালো ফলাফল করতে পারে এমন সম্ভাবনা থাকায় তাদের সঙ্গে যুক্তরাষ্ট্র বন্ধুত্ব করতে চায় বলেও তিনি জানান। তিনি বলেন, “আমরা চাই তারা আমাদের বন্ধু হোক।”

এছাড়া জামায়াতে ইসলামী জয়ী হলে বাংলাদেশে শরীয়াহ আইন জারি করতে দেওয়া হবে না বলে জানান ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এ কর্মকর্তা। নারী সাংবাদিকদের তিনি বলেন যদি জামায়াত শরীয়াহ কার্যকর করে তাহলে এর পরেরদিনই বাংলাদেশের পোশাক শিল্পের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করবেন তারা।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, বিএনপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, জামায়াত আসন্ন নির্বাচনে ভালো করবে এমনটি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও বিশ্বাস করেন। তবে তিনি সঙ্গে এও মনে করেন, জামায়াত এত আসন পাবে না যেখানে তাদের সঙ্গে বিএনপির জাতীয় সরকার গঠন করতে হবে।

সূত্র: ওয়াশিংটন পোস্ট

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জামায়াত এবারের নির্বাচনে সবচেয়ে ভালো করবে, বললেন মার্কিন কূটনীতিক

আপডেট সময় : ০১:৩৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬