ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক।

জুলাই বিপ্লবে প্রবাসীদের আত্মত্যাগের প্রতি সরকার কৃতজ্ঞতা-মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মোহাম্মদ আরমান চৌধুরী
  • আপডেট সময় : ০৫:২৯:১৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • / 133
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংযুক্ত আরব আমিরাতের ৫২ জন সিআইপিকে বাংলাদেশ কমিউনিটি সম্মাননা প্রদান করেছেন। জুলাই বিপ্লবে বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের প্রতি প্রবাসীদের যে সমর্থন এবং আত্মত্যাগ ছিল তা অবিস্মরণীয়। অন্তর্বর্তী সরকার প্রবাসীদের এই অবদানের প্রতি প্রতিদান দিতে প্রস্তুত।
তিনি বলেন, ৫ আগষ্টের পূর্বে বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনকে যারা বিভিন্নভাবে বেগবান করেছে তাদের প্রতি আজ আমরা কৃতজ্ঞ।এই কৃতজ্ঞতার প্রতিদান দিতে চায় অন্তবর্তি সরকার।
তিনি আরো বলেন, ইতিমধ্যে প্রবাসীদের কথা চিন্তা করে প্রবাসীদের জন্য নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারী) রাতে আমিরাতের আজমানে অনুষ্ঠিত সিআইপি সংবর্ধনাতে বাংলাদেশ সরকারের যুব ক্রিড়া ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া এসব কথা বলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দুবাইস্থ বাংলাদেশ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ইয়াকুব সৈনিক, প্রধান সমন্বয়ক ছিলেন কমিউনিটি নেতা প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন, কমিউনিটি নেতা মীর কামাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএ’ই আজমান প্রদেশের রাজ পরিবারের সদস্য শেখ মোহাম্মদ সাইদ রাশেদ হুমাইদ আলনুঈমি।
বিশেষ মেহমান হিসেবে আরো উপস্থিত ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ, দুবাই কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান।
কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
এতে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির সদস্য সচিব সাংবাদিক শিবলী আল সাদিক। রেমিট্যান্স বিষয়ে বক্তব্য দেন টেপ টেপ সেন্ট এর হেড অব গ্রোথ (বাংলাদেশ) সুদর্শন সুভাশিষ দাস।
বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আমানুল কিবরীয়া, বাংলাদেশ সমিতি শারজাহ সাবেক সভাপতি শরাফত আলী। বিশেষ সম্মাননা প্রদান করেন সমিতি শারজাহ’র ভাইস প্রেসিডেন্ট রেমিট্যান্স যোদ্ধা ব্যবসায়ী শাহাদাত হোসেনকে।
কামরুল হাসান জনি ও রোমানা বর্ণী সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও আয়োজক কমিটির মাধ্যমে আগত সিআইপিদের বিভিন্ন পর্যায়ে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার ও রফিকুল ইসলাম এর যৌথ পরিচালনায় পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জুলাই বিপ্লবে প্রবাসীদের আত্মত্যাগের প্রতি সরকার কৃতজ্ঞতা-মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আপডেট সময় : ০৫:২৯:১৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫