ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক।

টাঙ্গাইলে ট্রেনিং সেন্টারে পুলিশ সদস্য গুলিবিদ্ধ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:২৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • / 172
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ চলাকালে গুলিবিদ্ধ হয়েছেন মাসুম মিয়া (১৯) নামে এক ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে অস্ত্র চালানো প্রশিক্ষণের সময় এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ মাসুম মিয়া সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার রংচী গ্রামের বকুল মিয়ার ছেলে। তিনি ২০২৫ সালে পুলিশে যোগদানের পর অক্টোবর মাসে টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণের জন্য আসেন।

পুলিশ সূত্রে জানা যায়, মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের ফায়ারিং বাটে পরীক্ষা চলাকালে হঠাৎ একটি চায়না রাইফেলের গুলি মাসুমের পিঠের বাম পাশের কাঁধে বিদ্ধ হয়। গুলিবিদ্ধ হওয়ার পরপরই তাকে দ্রুত উদ্ধার করা হয়। ঘটনার পর প্রশিক্ষণার্থী মাসুমকে প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য র‌্যাবের হেলিকপ্টারযোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তিনি টিআরসি নম্বর-২৬৫২০৪ এবং বর্তমানে মহেড়া পিটিসিতে প্রশিক্ষণরত।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, পুলিশে যোগদানের পর চার মাসের ট্রেনিংয়ে ছিলেন মাসুম। আগামী ৩ ফেব্রুয়ারি প্রশিক্ষণ শেষ হওয়ার কথা। সোমবার সকালে অস্ত্র চালানোর প্রশিক্ষণের সময় তিনি গুলিবিদ্ধ হন। তিনি এখন ঢাকায় চিকিৎসাধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

টাঙ্গাইলে ট্রেনিং সেন্টারে পুলিশ সদস্য গুলিবিদ্ধ

আপডেট সময় : ১২:২৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬