ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের, বিভ্রান্ত না হওয়ার আহ্বান কুল্লা ইউনিয়নে ব্যাপক বৃক্ষরোপণের মধ্য দিয়ে সবুজায়নের অঙ্গীকার ব্রহ্মপুত্র নদী থেকে উদ্ধার অজ্ঞাত মরদেহের পরিচয় মিলেছে, স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ দিল বড় ভাই, ত্রিশালে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু নীলক্ষেতে ‘ভোজেশ্বরের ইতিকথা’ গ্রন্থের মোড়ক উন্মোচন দক্ষিণ কেরানীগঞ্জে ৮০০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার কমলগঞ্জে মাদ্রাসার প্রিন্সিপালের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ। মধুপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ২৫ বিতাড়িত হওয়ার দুই দশক পর ফের কলকাতায় তসলিমা নাসরিন ‘আর অনলাইনে আসা হবে না’ পোস্টের পরদিন খালে মিলল গার্মেন্টস কর্মীর মরদেহ

ঠাকুরগাঁওয়ে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার

এম. মাসুদ রানা | নিজস্ব সংবাদদাতা, দৈনিক জাতীয় খবর
  • আপডেট সময় : ১১:৫৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • / 78
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে দায়ের হওয়া বহুল আলোচিত ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি মো. রনি (২২)কে নরসিংদী থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব জানায়, মামলার গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় বুধবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে র‌্যাব-১৩-এর সিপিসি-১, দিনাজপুর ক্যাম্প এবং র‌্যাব-১১-এর নরসিংদী ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল নরসিংদী জেলার শিবপুর থানার শাষপুর এলাকার শহীদ মিনার এলাকা থেকে প্রধান আসামি মো. রনিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া রনি ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার করনাইট কুমরগঞ্জ গ্রামের আব্দুর রহিমের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ও অভিযুক্ত একই গ্রামের বাসিন্দা। ২০২৫ সালের ২ মে সকালে হারিয়ে যাওয়া একটি ছাগল খুঁজতে অভিযুক্তের বাড়িতে গেলে বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে রনি তাকে জোরপূর্বক একটি কক্ষে নিয়ে ধর্ষণ করেন। পরে বিয়ের আশ্বাস দিয়ে বিষয়টি গোপন রাখতে বলেন।

পরবর্তীতে ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তিনি বিয়ের দাবি জানান। অভিযোগ রয়েছে, অভিযুক্ত ও তার পরিবার বারবার আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করে। পরে ২০২৬ সালের ৬ ফেব্রুয়ারি বিয়ের দাবিতে অভিযুক্তের বাড়িতে গেলে তাকে মারধর করা হয়। একপর্যায়ে অভিযুক্তের বাবা আব্দুর রহিম তার শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন।

এ ঘটনায় গত ৬ মে ২০২৬ তারিখে রানীশংকৈল থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে ছিলেন।

র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে এ মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঠাকুরগাঁওয়ে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার

আপডেট সময় : ১১:৫৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬