ঠাকুরগাঁওয়ে নাবালিকা অপহরণ মামলা: র্যাব-১৩ এর অভিযানে প্রধান আসামি গ্রেফতার ও ভিকটিম উদ্ধার
- আপডেট সময় : ০৮:৫৭:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
- / 352
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠার পর থেকেই হত্যা, অপহরণ, ধর্ষণসহ গুরুতর সামাজিক অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁওয়ে এক নাবালিকা অপহরণ মামলার মূল আসামিকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করেছে র্যাব-১৩।
অপহরণ ঘটনা ও মামলা
এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম মিম আক্তার (১৫) এবং আসামি সিয়াম (২২) একই এলাকার বাসিন্দা। সিয়াম প্রায়ই ভিকটিমকে কুপ্রস্তাব দিত এবং প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে প্রাণনাশের হুমকি দেয়। ২২ জুলাই ২০২৫ সন্ধ্যায় ভিকটিম বাড়ির পাশের রাস্তায় গেলে সিয়াম তাকে জোরপূর্বক অপহরণ করে গাড়িযোগে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
ঘটনার পর ভিকটিমের দাদা পীরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৭/৩০ ধারায় মামলা (নং–১৫, তাং–২২/০৭/২০২৫) দায়ের করেন। ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে এবং গণমাধ্যমে আলোড়ন তোলে।
র্যাবের অভিযান
ঘটনার গুরুত্ব বিবেচনায় র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং আসামি গ্রেফতারে তৎপর হয়। পরবর্তীতে ২৮ অক্টোবর ২০২৫ বিকাল ৪টা ১০ মিনিটে র্যাব-১৩ এর সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল দিনাজপুরের বিরল থানার ফরকাবাদ ইউনিয়নের দামাইল সংঘাতপাড়া এলাকায় কুরবান আলীর বাড়িতে অভিযান চালায়। সেখানে থেকে ভিকটিমকে উদ্ধার ও অপহরণের মূলহোতা সিয়ামকে গ্রেফতার করা হয়।
পরবর্তী ব্যবস্থা
উদ্ধারকৃত ভিকটিম এবং গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানায়, সহিংস অপরাধ প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
…মূলকপি স্বাক্ষরিত…
বিপ্লব কুমার গোস্বামী
অতিরিক্ত পুলিশ সুপার
সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া)
মোবাইল: ০১৭৭৭৭১১৩০৩
তারিখ: ২৯/১০/২০২৫ ইং.






















