ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক।

ডাকসু সদস্য রাফিয়ার বাসায় ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগ: ময়মনসিংহে চারজন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৪৭:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • / 150
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার বাসায় ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে কোতোয়ালি মডেল থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে বুধবার (১৯ নভেম্বর) রাত ৩টার দিকে ময়মনসিংহ নগরের ঢোলাদিয়া এলাকায় রাফিয়ার পারিবারিক বাসায় ককটেল নিক্ষেপ করা হয়। এতে বাসার একাংশে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এ সময় পরিবারের সদস্যরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন।

ঘটনার পর বৃহস্পতিবার বিকেলে রাফিয়ার ভাই খন্দকার জুলকারনাইন কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। পরে সেটি মামলা হিসেবে রেকর্ড করে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তার চারজন হলেন—

মো. মাসুদ রানা (৪৫) — কেওয়াটখালী এলাকা

মো. আরিফ (৩০) — আকুয়া বোর্ডঘর

মো. বিপুল (২১) — আকুয়া বোর্ডঘর

মো. রাজন (১৯) — আকুয়া ওয়্যারলেস গেট

পুলিশের দাবি, তারা সবাই বর্তমানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত।

পুলিশ জানায়, এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে সিসিটিভি ফুটেজ, প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য ব্যবহার করা হয়েছে। ঘটনাটি পরিকল্পিত নাশকতা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার পর রাফিয়ার বাসায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিবারকে নিরাপত্তা সহায়তা দেওয়া হচ্ছে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডাকসু সদস্য রাফিয়ার বাসায় ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগ: ময়মনসিংহে চারজন গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৪৭:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫