ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক। কেরানীগঞ্জে ডিবির অভিযানে ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার সিনিয়র ক্রাইম রিপোর্টার মোঃ শাহাদাৎ হোসেন চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি গাঁজাসহ নারীসহ গ্রেপ্তার ২

ডিআর কঙ্গোর বিরুদ্ধে যুক্তরাজ্যের ভিসা নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:১১:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • / 251
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অবৈধ অভিবাসীদের ফেরত নেওয়ার ক্ষেত্রে যথাযথ সহযোগিতা না করায় আফ্রিকার দেশ ডিআর কঙ্গোর নাগরিকদের ওপর ভিসা বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাজ্য। শনিবার স্থানীয় সময় গভীর রাতে দেওয়া এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিধি-নিষেধ আরোপের ঘোষণা দিয়েছে।

বিবৃতিতে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে ডিআর কঙ্গোর তৎপরতার দ্রুত উন্নতি না ঘটলে ভিসা সম্পূর্ণ বন্ধসহ আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এই বিধিনিষেধের ফলে ডিআর কঙ্গোর ভিআইপি ও নীতিনির্ধারকরা যুক্তরাজ্যের ভিসার বিশেষ সুবিধা হারাবেন। পাশাপাশি, ডিআর কঙ্গোর সব নাগরিকের জন্য দ্রুত ভিসা প্রক্রিয়ার সুবিধা বাতিল করা হয়েছে।

এর আগে, গত নভেম্বরে ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ সতর্ক করে দিয়ে বলেছিলেন, অবৈধ অভিবাসীদের ফেরত নিতে সম্মত না হলে ডিআর কঙ্গো, অ্যাঙ্গোলা ও নামিবিয়ার ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হাজার হাজার অবৈধ অভিবাসী ও অপরাধীকে ফেরত পাঠানোর প্রচেষ্টা বারবার বাধাগ্রস্ত করেছে ওই তিন আফ্রিকান দেশ।

বিবৃতিতে বলা হয়, দেশগুলোর ফেরত প্রক্রিয়া একেবারে অগ্রহণযোগ্য, দুর্বল এবং বাধাসৃষ্টিকারী। তারা প্রয়োজনীয় কাগজপত্র প্রক্রিয়াকরণে অস্বীকৃতি জানাতো এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজের কাগজে নিজেকেই সই করতে বলতো; যার ফলে কার্যত তারা নিজেদের বহিষ্কার প্রক্রিয়া আটকে দেওয়ার সুযোগ পেতো।

ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, অ্যাঙ্গোলা ও নামিবিয়া তাদের প্রক্রিয়া ‘‘উন্নত করতে’’ এবং ‘‘অবৈধ অভিবাসী ও অপরাধীদের’’ ফেরত নিতে সম্মত হওয়ায় তাদের ওপর এ ধরনের বিধিনিষেধ আরোপ করা হবে না।

ডিআর কঙ্গোর পক্ষ থেকে সাম্প্রতিক সময়ে কিছুটা যোগাযোগ করা হলেও মাহমুদ সতর্ক করে বলেছেন, মধ্য আফ্রিকার এই দেশটিকে নিয়ম মেনে চলতে হবে। তিনি বলেন, যদি তাদের কোনও নাগরিকের এখানে থাকার অধিকার না থাকে, তাহলে তাদের অবশ্যই তাকে ফেরত নিতে হবে।

শাবানা মাহমুদ বলেছেন, ‘‘আমি অ্যাঙ্গোলা ও নামিবিয়াকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই। এখন ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর সঠিক কাজ করার সময়। আপনার নাগরিকদের ফেরত নিন, নাহলে আমাদের দেশে প্রবেশের বিশেষাধিকার হারাবেন।’’

নভেম্বরে ঘোষিত আশ্রয়নীতি কঠোর করার সংস্কারপ্যাকেজের অংশ হিসেবেই এই ভিসা-সংক্রান্ত পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্রিটেন। গত কয়েক বছরে ব্রিটেনে অভিবাসন ইস্যু তীব্রভাবে বিভাজন সৃষ্টি করেছে। এই বিষয়টি কট্টর ডানপন্থী রিফর্ম ইউকে দলের প্রতি সমর্থন বাড়িয়েছে; যারা আগামী মে মাসে অনুষ্ঠেয় স্থানীয় নির্বাচনের আগে জনমত জরিপে এগিয়ে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডিআর কঙ্গোর বিরুদ্ধে যুক্তরাজ্যের ভিসা নিষেধাজ্ঞা

আপডেট সময় : ০৬:১১:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫