ঢাকা ০৪:২০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক।

ঢাকস্থ নাটোরবাসীর নাটোর উৎসব ও মিলনমেলা অনুষ্ঠিত

রাকিব হোসেন ঢাকাঃ
  • আপডেট সময় : ০৪:৫১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
  • / 135
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাকিব হোসেন ঢাকাঃ
কাঁচাগোল্লা, রাণীভবানী, উত্তরা গণভবন, বনলতা সেন ও চলনবিল খ্যাত উত্তর জনপদের এক ঐতিহাসিক জেলা নাটোর। ঢাকস্থ নাটোরবাসীর প্রাণের নাটোর উৎসব-২০২৫ নামে এক বর্ণিল মিলনমেলার আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাজধানীর লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল ও কলেজ মাঠে এই নাটোর উৎসব এর আয়োজন করে ঢাকাস্থ নাটোর জেলা সমিতি। অনুষ্ঠানে নাটোর জেলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি স্মৃতিচারণ, গল্পগুজব, খেলাধুলা, আপ্যায়ন ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে সংগঠনটি।

কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরুতে ঢাকাস্থ নাটোর জেলা সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভা শেষে বেলুন ও পায়রা উড়িয়ে এই নাটোর উৎসব-২০২৫ এর শুভ উদ্বোধন করেন নেতৃবৃন্দ।

নাটোর জেলা সমিতি, ঢাকা’র সভাপতি মো: শামসুল আলম মল্লিক এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক এ জেড এম নাফিউল ইসলাম, নাটোর উৎসব-২০২৫ এর আহবায়ক ও সংগঠনটির সহ-সভাপতি মোঃ জমশের আলী, নাটোর উৎসব-২০২৫ এর সদস্য সচিব ও সংগঠনটির সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম নান্নু সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা।

স্বাগত বক্তব্যে সমিতির সভাপতি মো: শামসুল আলম মল্লিক সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, আজ আমাদের মিলন মেলা। সকলের সাথে সবার দেখা হওয়ার প্লাটফর্ম, এই ঢাকাস্থ নাটোর জেলা সমিতির উন্নয়নের জন্য আমি সবসময় কাজ করেছি ভবিষ্যৎতেও করব। নতুন নেতৃবৃন্দ এই সমিতির উন্নয়নের জন্য সবসময় আন্তরিক থাকবে বলে আমার বিশ্বাস। সকল ঢাকাস্থ নাটোর বাসীর নেতৃত্বে এই সমিতি সামনের এগিয়ে যাবে ও সকল কার্যক্রম নিয়মিত অনুষ্ঠিত হবে।

সাধারণ সম্পাদক এ জেড এম নাফিউল ইসলাম বলেন, ঢাকাস্থ নাটোর বাসীর নেতৃত্বে আজ আমরা একটি বৃহৎ সমিতিতে পৌঁছাতে পেরেছি। এই সমিতির মাধ্যমে আমরা যে কোন দূর্যোগ মোকাবেলায় সহায়তা করেছি। স্কুল, কলেজ, মাদ্রাসায় সহায়তা প্রদান করেছি। ছাত্র ছাত্রীদের বৃত্তি প্রদান ও অসহায় ছেলে মেয়েদের বিনামূল্যে পড়াশোনা ব্যবস্থা ও বাৎসরিক মিলাদ মাহফিল এর আয়োজন সহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হয়।

তিনি আরও বলেন, আমরা যে কোন পরিস্থিতিতে এই নাটোর বাসীর উন্নয়নে পিছপা হইনি, ভবিষ্যৎতেও হব না। আমরা সকল ঢাকাস্থ নাটোর বাসী এক সাথে মিলে মিশে এই সমিতির কার্যক্রম বৃদ্ধি করব। এ সময় ২০২৪ সালের আয় ব্যায় তুলে ধরেন তিনি।

নাটোর উৎসব-২০২৫ এর আহবায়ক ও সংগঠনটির সহ-সভাপতি মোঃ জমশের আলী সকল নাটোর বাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, আমি সবসময় এই ঢাকাস্থ নাটোর বাসীর উন্নয়ন করার চেষ্টা ররেছি। আগামী দিনগুলিতেও পাশে থাকব। সকলের প্রচেষ্টায় আমরা এই সংগঠনকে অনেক দূর নিয়ে যেতে চাই।

এই নাটোর উৎসব-২০২৫ এ আরো উপস্থিত ছিলেন এর নিবন্ধন, আমন্ত্রণ ও প্রচার উপকমিটির আহবায়ক প্রকৌশলী মোঃ আব্দুর রশীদ ও সদস্য সচিব প্রকৌশলী মোঃ জাকির আহমেদ সহ বিশিষ্ট নাগরিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, উদ্যোক্তা, শিক্ষাবিদ, সরকারি-বেসরকারি উর্দ্ধতন কর্মকর্তা, সুধীজন ও সমিতির আজীবন সদস্যসহ নাটোর জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঢাকস্থ নাটোরবাসীর নাটোর উৎসব ও মিলনমেলা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:৫১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫