ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক।

ঢাকা বিমানবন্দর এলাকায় থেকে চুরি-ছিনতাই, গোপালগঞ্জে অস্ত্র ও নগদ টাকা সহ গ্রেফতার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:২৫:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • / 168
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফখরুল আলম সাজু

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ বিভিন্ন এলাকায় চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আলামিন শেখ (৩১) নামের ১ ব্যক্তিকে গ্রেফতার করেছে গোপালগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

তাঁর কাছ থেকে দেশীয় অস্ত্র, বিভিন্ন ধরনের ২৫টি মুঠোফোন, ৪টি ট্যাব, ১০টি হাতঘড়ি, ১১টি মানিব্যাগ, বিভিন্ন দেশের মুদ্রা এবং নগদ ১ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে মুকসুদপুর উপজেলার পূর্ব মহারাজপুর গ্রামে আলামিন শেখ এর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।

গোপালগঞ্জ জেলা পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের ১টি দল এ অভিযান চালায়, এ সময় আলামিনের কাছ থেকে ১টি ছোরা চাইনিজ কুড়াল ও ২টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা মুঠোফোনের মধ্যে ১৫টি বিভিন্ন ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ফোন ও ৩টি আইফোন রয়েছে, এ ছাড়া ৪টি বিভিন্ন মডেলের ট্যাব, ৭টি বাটন ফোন, ১০টি হাতঘড়ি, ১১টি মানিব্যাগ এবং বিভিন্ন দেশের বিভিন্ন মূল্যমানের ৭৭টি মুদ্রার নোট উদ্ধার করা হয়েছে।

জেলা পুলিশ আরও জানান, জিজ্ঞাসাবাদে আলামিন দীর্ঘদিন ধরে ঢাকার বিমানবন্দর এলাকা সহ বিভিন্ন স্থানে চুরি ও ছিনতাই করার কথা স্বীকার করেছেন, তাঁর বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন থানায় দস্যুতা ও মাদক সহ মোট ৬টি মামলা রয়েছে।

১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার জানান, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, পাশাপাশি এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঢাকা বিমানবন্দর এলাকায় থেকে চুরি-ছিনতাই, গোপালগঞ্জে অস্ত্র ও নগদ টাকা সহ গ্রেফতার

আপডেট সময় : ০৭:২৫:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬