ঢাকা মেডিকেলের সামনেই পড়েছিল এক বৃদ্ধের লাশ।
- আপডেট সময় : ০৮:৫৯:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
- / 171
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নতুন ভবনের সামনে থেকে অজ্ঞত (৭০) এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
সোমবার (২০ জানুয়ারি) দুপুর বারোটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই ) মোঃ ফারুক হোসেন জানান, আমরা খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভবনের সামনের রাস্তায় অচেতন অবস্থায় পরে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান,আমরা স্থানীয় লোকের মুখে জানতে পারি নিহত বৃদ্ধ ভবঘুরেপ্রকৃতি ওই এলাকাতেই থাকতো, আমাদের ধারণা অসুস্থ তা জনিত কারণেই তার মৃত্যু হয়েছে তবুও ময়নাতন্ত্রের প্রতিবেদনে রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে।আমরা সিআইডিক্রাইম সিনকে খবর দিয়েছি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় সনাক্ত করা যাবে বলেও জানান তিনি। এসআই ০১৩২০-০৩৯৮০৮









