সংবাদ শিরোনাম ::
ঢাবি ক্যাম্পাসের গাছে ঝুলন্ত মরদেহের পরিচয় মিলেছে
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৪:০৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
- / 187
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণিত বিভাগের পাশের একটি মেহগনি গাছে ঝুলন্ত লাশের পরিচয় শনাক্ত করেছে পুলিশ।
আজ বুধবার (২২ জানুয়ারি) দুপুরের দিকে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মো. মাসুদ আলম।
তিনি জানান, প্রযুক্তির সহায়তায় ‘সিআইডির ফরেনসিক বিভাগ ফিঙ্গার প্রিন্ট নিয়ে গাছে ঝুলে থাকা মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে। তার নাম আবু সালেহ (৪৫), বাড়ি ঢাকার কেরানীগঞ্জে।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে ওই ব্যক্তি মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন। তবে এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা তা তদন্ত করে দেখা হচ্ছে










