ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের, বিভ্রান্ত না হওয়ার আহ্বান কুল্লা ইউনিয়নে ব্যাপক বৃক্ষরোপণের মধ্য দিয়ে সবুজায়নের অঙ্গীকার ব্রহ্মপুত্র নদী থেকে উদ্ধার অজ্ঞাত মরদেহের পরিচয় মিলেছে, স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ দিল বড় ভাই, ত্রিশালে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু নীলক্ষেতে ‘ভোজেশ্বরের ইতিকথা’ গ্রন্থের মোড়ক উন্মোচন দক্ষিণ কেরানীগঞ্জে ৮০০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার কমলগঞ্জে মাদ্রাসার প্রিন্সিপালের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ। মধুপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ২৫ বিতাড়িত হওয়ার দুই দশক পর ফের কলকাতায় তসলিমা নাসরিন ‘আর অনলাইনে আসা হবে না’ পোস্টের পরদিন খালে মিলল গার্মেন্টস কর্মীর মরদেহ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন দাবিতে কুড়িগ্রামে সমাবেশ

রফিকুল ইসলাম রফিক
  • আপডেট সময় : ০৪:০৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • / 118
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তিস্তা বাঁচাও, নদী বাঁচাও’ এই স্লোগান সামনে রেখে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন দাবিতে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদ ও বিএনপির যৌথ উদ্যোগে কুড়িগ্রামের সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ রাজাহাট মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয় ।
আজ বুধবার (২২ জানুয়ারি) সকালে জেলার রাজারহাট, উলিপুর ও চিলমারী উপজেলার কয়েক হাজার মানুষ এ সমাবেশে অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, শুষ্ক মৌসুমে উজানে পানি প্রত্যাহার এবং বর্ষায় উজানের পানিতে তিস্তা নদীর তীরবর্তী এলাকায় বন্যা ও ভাঙনে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হচ্ছেন তিস্তা পাড়ের মানুষজন। এলাকার দীর্ঘদিনের এ দুর্ভোগ যেন শেষ হবার নয়। তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়ন। অভিন্ন নদী হিসেবে ভারতের সঙ্গে ন্যায্য হিস্যার ভিত্তিতে তিস্তা চুক্তি সম্পন্ন করতে হবে। তিস্তা নদীতে সারা বছর পানিপ্রবাহ ঠিক রেখে নদীর শাখা-প্রশাখা ও উপশাখাগুলোর সঙ্গে সংযোগ স্থাপন ও নৌ চলাচল পুনরায় চালুর দাবি জানান তারা।

বক্তারা আরো বলেন, নদীভাঙনের শিকার ভূমি-গৃহহীন ও মৎস্যজীবী মানুষের পুনর্বাসন, তিস্তা মহাপরিকল্পনায় তিস্তা নদী ও এর তীরবর্তী কৃষকদের স্বার্থ সুরক্ষায় কৃষক সমবায় ও কৃষিভিত্তিক কলকারখানা গড়ে তোলা এবং মহাপরিকল্পনা বাস্তবায়নে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান করতে হবে। প্রস্তাবিত প্রকল্প এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে তিস্তাপারের মানুষের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে।
কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, সদস্য সচিব আলহাজ সোহেল হোসাইন কায়কোবাদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন দাবিতে কুড়িগ্রামে সমাবেশ

আপডেট সময় : ০৪:০৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫