ঢাকা ১১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কর্মদক্ষতা ও মানবিক নেতৃত্বের স্বীকৃতি, বিদায়ী সংবর্ধনায় সুনামগঞ্জের জেল সুপার মঈন উদ্দিন ভূঁইয়া দশ বছরে মাইজিপি: গ্রামীণফোনের ডিজিটাল সেবায় নতুন মাইলফলক কেরানীগঞ্জের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নালিতাবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ৮১ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ ডিএসসিসি ৪১ নং ওয়ার্ডকে আধুনিক মডেল ওয়ার্ড হিসেবে গড়তে চান সফল সংগঠক কবির হোসেন কবির পুরান ঢাকার সংগঠক কবির হোসেন কবির ডিজেসির উপদেষ্টা মনোনীত চাঁদপুরে মাটির নিচে গাঁজার ড্রাম, মাদক কারবারি আটক প্রত্যেক উপজেলায় জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠান হবে: তথ্য প্রতিমন্ত্রী আবু হেনা রাসেল স্মরণে দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত

দশ বছরে মাইজিপি: গ্রামীণফোনের ডিজিটাল সেবায় নতুন মাইলফলক

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • / 14
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক
গ্রাহকদের ডিজিটাল সংযোগ ও সেবার অভিজ্ঞতায় আমূল পরিবর্তন আনার এক দশক পূর্ণ করেছে গ্রামীণফোনের মাইজিপি (MyGP) অ্যাপ। ২০১৬ সালে যাত্রা শুরুর পর একটি সাধারণ টেলিকম সেলফ-সার্ভিস অ্যাপ থেকে বিবর্তিত হয়ে এটি এখন দেশের অন্যতম বৃহৎ ডিজিটাল ইকোসিস্টেমে পরিণত হয়েছে।
বর্তমানে মাইজিপি অ্যাপের মাধ্যমে ২ কোটি ৩০ লাখেরও বেশি ব্যবহারকারী সেবা পাচ্ছেন। গ্রামীণফোনের ৯৯ শতাংশেরও বেশি পণ্য ও সেবা এখন এই একক প্ল্যাটফর্মের আওতায় এসেছে।
মাইজিপি অ্যাপটি পার্সোনালাইজড অফার, ফ্লেক্সিপ্ল্যান, ক্যাশব্যাক রিওয়ার্ড, বোনাস অফার, জিপি পয়েন্টস ও জিপি স্টার সুবিধার মাধ্যমে গ্রাহকদের জন্য এআই-চালিত হাইপার-পার্সোনালাইজড অভিজ্ঞতা নিশ্চিত করছে। পাশাপাশি বিনোদন, লাইফস্টাইল সেবা, ডিজিটাল সাবস্ক্রিপশন, ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট ও ফিন্যান্সিয়াল সেবা ব্যবহারের সুযোগও দিচ্ছে অ্যাপটি।
সংযোগ ব্যবস্থাপনার পাশাপাশি মাইজিপি এখন গ্রাহকদের দৈনন্দিন ডিজিটাল জীবনের গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। ‘লিঙ্কড অ্যাকাউন্ট’ ও ‘ফ্যামিলি প্যাক’-এর মাধ্যমে পরিবার ও প্রিয়জনদের সংযুক্ত রাখার সুবিধা রয়েছে। এছাড়া খেলাধুলা ও বিনোদনমূলক কনটেন্ট, এমনকি ফিফা বিশ্বকাপ ২০২৬ স্ট্রিমিং সুবিধাও দিয়েছে প্ল্যাটফর্মটি।
নেটফ্লিক্স, হৈচৈ, চরকি ও আইটিউনসসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ডিজিটাল সাবস্ক্রিপশন ও ভাউচার সুবিধা, আন্তর্জাতিক রোমিং চালুর সহজ ব্যবস্থা এবং ‘ইবাদাহ’ সেবার মাধ্যমে নামাজের সময়সূচি ও ইসলামিক তথ্য প্রদান—সব মিলিয়ে মাইজিপি এখন বহুমুখী ডিজিটাল সঙ্গী।
১০ম বর্ষপূর্তি উপলক্ষে গ্রাহকদের জন্য বিশেষ অফার ঘোষণা করেছে গ্রামীণফোন। নির্দিষ্ট শর্তে ব্যবহারকারীরা সর্বোচ্চ ১০ জিবি বোনাস ইন্টারনেট, আইফোন ১৭ প্রো জেতার সুযোগসহ আরও আকর্ষণীয় সুবিধা পাবেন।
এ বিষয়ে গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার সোলায়মান আলম বলেন, “গত এক দশকে গ্রাহকদের চাহিদার পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে মাইজিপিও ক্রমাগত উন্নত হয়েছে। আমাদের লক্ষ্য ছিল গ্রাহকদের জন্য সহজ, স্মার্ট ও সময়োপযোগী ডিজিটাল অভিজ্ঞতা নিশ্চিত করা। ভবিষ্যতেও গ্রাহককেন্দ্রিক উদ্ভাবনের মাধ্যমে মাইজিপিকে আরও সমৃদ্ধ করা হবে।”
তিনি আরও বলেন, “মাইজিপি এখন শুধু একটি টেলিকম অ্যাপ নয়, বরং একটি পূর্ণাঙ্গ ডিজিটাল সঙ্গী—যেখানে গ্রাহকরা এক প্ল্যাটফর্ম থেকেই সংযোগ, লেনদেন, বিনোদন ও দৈনন্দিন ডিজিটাল জীবন পরিচালনা করতে পারছেন।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দশ বছরে মাইজিপি: গ্রামীণফোনের ডিজিটাল সেবায় নতুন মাইলফলক

আপডেট সময় : ০১:৪১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬