ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক।

*দিনাজপুরে র‌্যাব-১৩ এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ মোবাইল কোর্ট পরিচালনায় ০৪ টি ইট ভাটায় ১৪ লক্ষ টাকা জরিমানা।

*রিপোর্ট এম মাসুদ রানা নিজস্ব সংবাদ :--
  • আপডেট সময় : ০৭:২৮:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • / 168
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

১। র‌্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনসহ সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

২। সাম্প্রতিক সময়ে দিনাজপুর জেলায় বিভিন্ন অবৈধ ইটভাটায় পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর অতিরিক্ত সালফার ব্যবহার, অ্যাশ-মারকারি সম্বলিত কয়লা ব্যবহার এবং ছাড়পত্রবিহীন ইটভাটা স্থাপনের তথ্য পাওয়া যায়। উক্ত তথ্যের সত্যতা নিশ্চিতকরণসহ অবৈধ ইটভাটা ব্যবসায়ীদের আইনের আওতায় আনা ও প্রসার রোধে র‌্যাব-১৩ গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করে।

৩। র‌্যাবের চলমান অভিযানের ধারাবাহিকতায় ইং ১৪/০১/২০২৬ তারিখ সকাল ১১.৩০ ঘটিকা হতে বিকাল ০৪.৩০ ঘটিকা পর্যন্ত র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুরের চৌকস আভিযানিক দল এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, দিনাজপুর জেলা পুলিশ, পরিবেশ অধিদপ্তর, দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বিদ্যুৎ বিতরন কেন্দ্রের প্রতিনিধির উপস্থিতিতে দিনাজপুর জেলার বিরামপুর থানা এলাকায় যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করে বাংলাদেশ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত-২০১৯) এর ১৪/১৫/১৮ ধারা অনুসারে লাইসেন্স ব্যতীত/জেলা প্রশাসকের অনুমোদন ব্যতীত নিম্নমানের মাটির ব্যবহার, মানমাত্রার অতিরিক্ত সালফার, অ্যাশ-মারকারি সম্বলিত কয়লা ব্যবহার এবং নিষিদ্ধ এলাকায় অবৈধ ইটভাটা স্থাপনের অপরাধে ইট ভাটার মালিক ১। মোঃ রাশেদকে ৩ লক্ষ টাকা, ২। মোঃ জুয়েলকে ৩ লক্ষ টাকা, ৩। মহসিন আলীকে ৫ লক্ষ টাকা, ৪। দুলাল রায়কে ৩ লক্ষ টাকাসহ সর্বমোট ১৪ লক্ষ টাকা জরিমানা করা হয়।

৪। বিভিন্ন অপরাধ দমনে র‌্যাব-১৩ এর প্রতিটি সদস্য দৃঢ় প্রতিজ্ঞ হয়ে কাজ করে যাচ্ছে এবং অপরাধ প্রতিরোধে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

…মূলকপি স্বাক্ষরিত…
বিপ্লব কুমার গোস্বামী
অতিরিক্ত পুলিশ সুপার,দিনাজপুর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

*দিনাজপুরে র‌্যাব-১৩ এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ মোবাইল কোর্ট পরিচালনায় ০৪ টি ইট ভাটায় ১৪ লক্ষ টাকা জরিমানা।

আপডেট সময় : ০৭:২৮:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬