দুপুরের মধ্যে ময়মনসিংহে ঝড়-বৃষ্টির আশঙ্কা, সতর্ক সংকেত জারি
- আপডেট সময় : ০৫:৫৮:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
- / 94
ময়মনসিংহে দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে ময়মনসিংহ অঞ্চলকে ঝুঁকিপূর্ণ এলাকার তালিকায় রাখা হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ পরিস্থিতিতে ময়মনসিংহ অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অফিসের পক্ষ থেকে খারাপ আবহাওয়ার সময় অপ্রয়োজনে বাইরে বের না হওয়া এবং বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।






















