ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ময়মনসিংহে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড ময়মনসিংহে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ময়মনসিংহে অন্যরকম হাট, যেখানে বিক্রি হয় মানুষ ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে কিশোরের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৪ রোগী হবিগঞ্জে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি কেরানীগঞ্জের ঝিলমিল হাসপাতালে কতৃপক্ষের অবহেলা ও ভুল চিকিৎসায় মাদ্রাসা শিক্ষক মৃত্যুর অভিযোগ। উখিয়ায় সমাজসেবকের বাড়িতে হামলা-ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগ মোবাইল হ্যাক করে ৩ লাখ টাকা আত্মসাৎ: ময়মনসিংহে র‌্যাবের হাতে গ্রেফতার ১ শেরপুরের গজনী এলাকায় বিজিবির অভিযান: ৩২১ বোতল ভারতীয় মদ জব্দ, ৫ পাচারকারী পলাতক

ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে দক্ষ প্রজন্ম গড়ে তুলতে হবে : এমরান সালেহ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:১১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • / 80
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, একটি জাতির অগ্রগতি নির্ভর করে শিক্ষিত, নৈতিক ও দক্ষ মানবসম্পদের ওপর। তাই ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ের মাধ্যমে এমন একটি প্রজন্ম গড়ে তুলতে হবে, যারা জ্ঞান, মানবিকতা, নৈতিকতা, দেশপ্রেম ও ধর্মীয় মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশ গঠনে নেতৃত্ব দিতে সক্ষম হবে।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে ধোবাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশন, ধোবাউড়া আয়োজিত বেফাক বোর্ড, এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, এই সংবর্ধনা শুধু কয়েকজন শিক্ষার্থীর সাফল্য উদযাপনের অনুষ্ঠান নয়; এটি আগামী দিনের বাংলাদেশ গড়ার কারিগরদের সম্মান জানানোর অনুষ্ঠান। যারা আজ কৃতিত্ব অর্জন করেছে, তারা আগামী দিনের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, গবেষক, আলেম, প্রশাসক, উদ্যোক্তা এবং রাষ্ট্রনায়ক।

তিনি বলেন, বর্তমান যুগে জ্ঞানই সবচেয়ে বড় শক্তি। পৃথিবী দ্রুত বদলে যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান ও উদ্ভাবনের যুগে সবাইকে প্রস্তুত হতে হবে। কেবল আধুনিক জ্ঞানই যথেষ্ট নয়; এর সঙ্গে নৈতিকতা, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধের সমন্বয় ঘটাতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শুধু ভালো ফলাফলের মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না। সততা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধে সমৃদ্ধ হতে হবে। তাহলেই তারা ভবিষ্যতে দেশ ও জাতির জন্য কল্যাণকর ভূমিকা রাখতে পারবে।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ইসলাম জ্ঞান অর্জনকে ফরজ করেছে। তাই ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি ও আধুনিক জ্ঞান অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের যুগোপযোগী দক্ষতা অর্জন করতে হবে। আজকের কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান তাদের অর্জনের স্বীকৃতির পাশাপাশি অন্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার উৎস।

তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি নৈতিক চরিত্র গঠনের প্রতিও সমান গুরুত্ব দিতে হবে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের সম্মিলিত প্রচেষ্টায় একটি আলোকিত প্রজন্ম গড়ে তোলা সম্ভব।

মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মানিক এবং জমিয়তে উলামায়ে ইসলাম ধোবাউড়া উপজেলা শাখার আমির মাওলানা জসিম উদ্দিন বক্তব্য দেন।

পরে বেফাক বোর্ড, এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় শিক্ষক, অভিভাবক, আলেম-ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী এবং সুধীজন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে দক্ষ প্রজন্ম গড়ে তুলতে হবে : এমরান সালেহ

আপডেট সময় : ০৬:১১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬