সংবাদ শিরোনাম ::
নানা’র প্রতিষ্ঠিত পুরান ঢাকার বিখ্যাত হাজীর বিরানী সুনামের সাথে ব্যবসা করছে নাতী কামাল হোসেন।
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০২:৩৫:০৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
- / 39
নিজস্ব প্রতিবেদক : ১৯৩৯ সালে প্রতিষ্ঠিত, ঢাকার নাজিরাবাজারের হাজী বিরিয়ানি (Haji Biriyani) সরিষার তেলে রান্না করা খাসির মাংসের ঐতিহ্যবাহী স্বাদের জন্য বিখ্যাত। পুরান ঢাকার ইসলাম পুর রোডের এই দোকানটি বর্তমানে সুস্বাদু বোরহানির পাশাপাশি বিভিন্ন কম্বো অফারেও খাবার পরিবেশন করা হয়। হাজী মোহাম্মদ হোসেনের হাতে শুরু হওয়া এই হোটেলটি বর্তমানে বংশপরম্পরায় পরিচালিত হচ্ছে। হাজী মোহাম্মদ হোসেনের মেয়ের ছেলে কামাল হোসেন। নানার ঐতিহ্যবাহী স্বাদ আজও অটুট রাখার চেষ্টা করে যাচ্ছেন। নাতি কামাল হোসেন।নামকরা খাসির মাংসের বিরিয়ানির পাশাপাশি যারা ঘরে বসেই এর স্বাদ নিতে চান, তারা Foodpanda থেকে খাবার অর্ডার করতে পারেন।অন্যান্য শাখা ও প্রাপ্তিস্থান পুরান ঢাকার ইসলাম পুর পুলিশ ফাঁড়ির বিপরীতে এখন হাজী বিরিয়ানির শাখা নারায়ণগঞ্জ ডিআইটি রোডে রয়েছে।




















