ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের, বিভ্রান্ত না হওয়ার আহ্বান কুল্লা ইউনিয়নে ব্যাপক বৃক্ষরোপণের মধ্য দিয়ে সবুজায়নের অঙ্গীকার ব্রহ্মপুত্র নদী থেকে উদ্ধার অজ্ঞাত মরদেহের পরিচয় মিলেছে, স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ দিল বড় ভাই, ত্রিশালে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু নীলক্ষেতে ‘ভোজেশ্বরের ইতিকথা’ গ্রন্থের মোড়ক উন্মোচন দক্ষিণ কেরানীগঞ্জে ৮০০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার কমলগঞ্জে মাদ্রাসার প্রিন্সিপালের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ। মধুপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ২৫ বিতাড়িত হওয়ার দুই দশক পর ফের কলকাতায় তসলিমা নাসরিন ‘আর অনলাইনে আসা হবে না’ পোস্টের পরদিন খালে মিলল গার্মেন্টস কর্মীর মরদেহ

নীলক্ষেতে ‘ভোজেশ্বরের ইতিকথা’ গ্রন্থের মোড়ক উন্মোচন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩১:০৭ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / 15
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‎নিজস্ব প্রতিবেদক:

‎শরীয়তপুরের প্রাচীন বন্দর ভোজেশ্বরের ইতিহাস নিয়ে লেখা গ্রন্থ ‘ভোজেশ্বরের ইতিকথা’র মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

‎গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর নীলক্ষেতের পাঠক সমাবেশে এ অনুষ্ঠানের আয়োজন করে ঢাকাস্থ শরীয়তপুর লেখক পরিষদ।

‎সংগঠনের সভাপতি মিজানুর রহমান গ্রামসির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সিনিয়র সচিব খুরশিদ আলম। সাধারণ সম্পাদক রোকন রেহান অনুষ্ঠান সঞ্চালনা করেন।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান বন সংরক্ষক ইউনুস আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মমিত আল রশিদ, প্রফেসর এম এ আজিজ মিয়া, আবদুর রব সিকদার, অধ্যক্ষ মজিবর রহমান হাওলাদার, অধ্যক্ষ হারুন অর রশিদ।

‎আরও উপস্থিত ছিলেন সংগঠনের পরামর্শক ও সাবেক উপসচিব কবি রেহমান সিদ্দিক, সাবেক পুলিশ সুপার বখতিয়ার হোসেন, সাংবাদিক ও রাজনীতিবিদ মজিবর রহমান মাদবর, সংগঠনের পরামর্শক ও লেখক-প্রকাশক আনোয়ার ফরিদী, ডা. ইশতিয়াক হোসেন মিল্টন, নুরুল আমিন রতন প্রমুখ।

‎অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি অধ্যক্ষ প্রফেসর ওয়াজেদ কামাল। গ্রন্থের লেখক এস এম এ সোবহান নিজের লেখার অনুভূতি তুলে ধরেন।

‎বক্তারা বলেন, আঞ্চলিক ইতিহাস ছাড়া একটি দেশের ইতিহাস পূর্ণ হয় না। ভোজেশ্বরের মতো একটি প্রাচীন বন্দরের ইতিহাস গ্রন্থ আকারে প্রকাশ করে লেখক একটি মহৎ কাজ করেছেন। তারা লেখককে ভবিষ্যতে আরও গবেষণাধর্মী গ্রন্থ রচনার আহ্বান জানান।

‎যা আছে বইটিতে-

‎‘ভোজেশ্বরের ইতিকথা’ গ্রন্থে লেখক শরীয়তপুরের নড়িয়া উপজেলার কীর্তিনাশা নদীর তীরের এই প্রাচীন বন্দরের নামকরণ, জমিদারদের পরিচিতি, স্থানীয় গুণীজনদের কথা তুলে ধরেছেন।

‎এছাড়া মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, মাওলানা ভাসানী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় ও আন্তর্জাতিক ব্যক্তিত্বদের ভোজেশ্বরে আগমনের ইতিহাসও স্থান পেয়েছে বইটিতে।

‎উল্লেখ্য, এক সময় কীর্তিনাশার তীরের ভোজেশ্বর বন্দর ছিল ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র। নদীর নাব্যতা কমে যাওয়ায় এখন নৌ-যোগাযোগ না থাকলেও ব্যবসা কেন্দ্র হিসেবে এলাকাটি এখনও ঐতিহ্য ধরে রেখেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নীলক্ষেতে ‘ভোজেশ্বরের ইতিকথা’ গ্রন্থের মোড়ক উন্মোচন

আপডেট সময় : ০১:৩১:০৭ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬