ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক।

নূরে আলম সিদ্দিকীর নেতৃত্বে ময়মনসিংহ সদর আসনে ধানের শীষের লিফলেট বিতরণ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • / 167
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-৪ সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু ওয়াহাব আকন্দের পক্ষে ধানের শীষ প্রতীকের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ কর্মসূচি পরিচালনা করেন ময়মনসিংহ মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী (আলম)।
লিফলেট বিতরণকালে নূরে আলম সিদ্দিকী সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং বিএনপির ঘোষিত রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার ফিরিয়ে আনার অঙ্গীকার তুলে ধরেন। তিনি বলেন, জনগণের মালিকানা প্রতিষ্ঠার একমাত্র পথ হলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, যেখানে ধানের শীষ জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু এবং সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন। তারা বলেন, তরুণদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া গণতান্ত্রিক আন্দোলন সফল হয় না। যুবদল মাঠে থেকেই জনগণের সঙ্গে থেকে ধানের শীষের পক্ষে কাজ করে যাচ্ছে।
কর্মসূচিতে স্থানীয় যুবদল ও বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। তারা ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং আবু ওয়াহাব আকন্দকে বিজয়ী করতে সর্বাত্মক প্রচারণা চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নূরে আলম সিদ্দিকীর নেতৃত্বে ময়মনসিংহ সদর আসনে ধানের শীষের লিফলেট বিতরণ

আপডেট সময় : ০১:৫৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬