ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তিন বোনের এক দিনে জন্ম, একসঙ্গে পরীক্ষা জ্বালানি সংকটে রাজধানীতে উধাও ২০ শতাংশ বাস, ভোগান্তিতে যাত্রীরা প্রত্যেকটি প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করবো : প্রধানমন্ত্রী ময়মনসিংহ মেডিকেলে হাম আতঙ্ক: আরও ১ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ৪১ সোমবার থেকে ২০ শতাংশ বেশি বিক্রি হবে অকটেন, পেট্রোল-ডিজেল ১০ শতাংশ তারাকান্দায় উত্তেজনা: বিএনপির দুই গ্রুপের কর্মসূচিকে ঘিরে ১৪৪ ধারা জারি বজ্রপাতে ১৮ দিনে ১৫ জনের মৃত্যু, একদিনেই প্রাণ হারালেন ১২ জন ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪ বিএনপি নেতার বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি ও চাঁদাবাজির অভিযোগে দোয়ারাবাজারে সংবাদ সম্মেলন। উলিপুরে বিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে শিক্ষার্থীদের উদ্ভাবনী উচ্ছ্বাস

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:১৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
  • / 125
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভারতের অরুণাচলের ইউপিয়ায় ২-১ গোলে নেপালকে হারিয়েছে বাংলাদেশ। আগামী ১৮ মে টুর্নামেন্টের ফাইনাল। স্বাগতিক ভারত ও মালদ্বীপের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দলের বিপক্ষে ফাইনালে খেলবে বাংলাদেশ।

ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ছিল। তিনটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল নিজে একটি গোল করেছেন, আরেকটির যোগানদাতা তিনি। ৭৩ মিনিটে ফয়সালের কর্ণার থেকে বক্সের মধ্যে লাফিয়ে হেড করেন আশিকুর রহমান। নেপালের ডিফেন্ডার ও গোলরক্ষক কোনো সুযোগ পাননি। ফয়সালের দারুণভাবে আশিকুরকে বল ফেলেছিলেন। আশিকুর চমৎকার দক্ষতায় ফিনিশিং করেন।

সাত মিনিট পর এবার নিজেই গোল করেন অধিনায়ক। বক্সের মধ্যে ফয়সালের উদ্দেশ্যে বল বাড়ান মানিক। তিনি দুর্দান্তভাবে ফিনিশিং করে লিড ২-০ করেন।

নেপাল ৮৬ মিনিটে এক গোল পরিশোধ করে খেলায় ফেরার ইঙ্গিত দেয়। সংঘবদ্ধ আক্রমণে নেপাল বাংলাদেশের রক্ষণ ভেদ করে। গোলরক্ষক মাহিন এগিয়ে আসলে তার পাশ দিয়ে নেপালী ফুটবলার বল জালে পাঠায়। রেফারি সাত মিনিট ইনজুরি সময় দেন। নেপাল ম্যাচে সমতা আনার চেষ্টা করে ব্যর্থ হয়। বাংলাদেশ বেশ সতর্কতার সাথে খেলা শেষ করে বিজয়ের উল্লাস করে।

প্রথমার্ধে বাংলাদেশ অবশ্য ভালো মানের ফুটবল খেলতে পারেনি। নেপাল প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যেতে পারত। ৩০ মিনিটে নেপালের একটি আক্রমণ সাইড পোস্টে লেগে ফেরত আসে। বাংলাদেশের গোলরক্ষক মাহিন একাধিকবার প্রথমার্ধে পরাস্ত হয়েছেন। নেপাল বল পজেশন ও আক্রমণে প্রথমার্ধে বেশ এগিয়ে ছিল। বাংলাদেশ কাউন্টার অ্যাটাক করলেও গোল পাওয়ার মত ছিল না। ৩২ মিনিটে বক্সের একেবারে উপরে ফ্রি কিক পেলেও বাংলাদেশ কাজে লাগাতে পারেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

আপডেট সময় : ০২:১৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫