পলিথিনের ব্যবহার পরিহার করি পাটপণ্যের বাংলাদেশ গড়ি।
- আপডেট সময় : ১২:৩১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
- / 128
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন পাট অধিদপ্তরের আওতায় “উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প এর আওতায় কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলায় আজ ২৭/০৫/২৫ রোজ মঙ্গলবার দিনব্যাপী পাটচাষী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন জনাব মোঃ মাঈদুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ শফিকুল ইসলাম ভুঞা । উপজেলা কৃষি কর্মকর্তা । জনাব মোঃ রাশেদ খাঁন মিলন, বৈজ্ঞানিক কর্মকর্তা বিজেআরআই, কিশোরগঞ্জ। জনাব মোঃ আব্দুল জলিল পাট উন্নয়ন কর্মকর্তা কিশোরগঞ্জ। জনাব সমীর সওদাগর মুখ্য পরিদর্শক পাট অধিদপ্তর কিশোরগঞ্জ । এবং উপসহকারি পাট উন্নয়ন কর্মকর্তাবৃন্দ ও অফিস সহকারিবৃন্দ ছাড়াও ৭৫ জন কিষান কিষাণী পাটচাষী প্রশিক্ষণার্থী।প্রশিক্ষণ কর্মসূচিতে চাষীদের পাট চাষ ও বীজ উৎপাদন বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষে বিভিন্ন টেকনিকের বিষয়ের উপর আলোচনা করা হয়। অনুষ্ঠান মনিটরিং করেন জনাব রায়না আহমদ, যুগ্ম সচিব মহোদয়, প্রশাসন অনুবিভাগ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়,
























