ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউপি কার্যালয়ে হামলা ও টাকা ছিনতাইয়ের অভিযোগে, মতিসহ অন্যদের বিরুদ্ধে রাণীশংকৈল থানায় লিখিত অভিযোগ বান্দরবান কৃষক দলের শীর্ষ পদে ‘হাইব্রিড’ নেতা অহিদুর! ধানের চারা রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের, বিভ্রান্ত না হওয়ার আহ্বান কুল্লা ইউনিয়নে ব্যাপক বৃক্ষরোপণের মধ্য দিয়ে সবুজায়নের অঙ্গীকার ব্রহ্মপুত্র নদী থেকে উদ্ধার অজ্ঞাত মরদেহের পরিচয় মিলেছে, স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ দিল বড় ভাই, ত্রিশালে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু নীলক্ষেতে ‘ভোজেশ্বরের ইতিকথা’ গ্রন্থের মোড়ক উন্মোচন দক্ষিণ কেরানীগঞ্জে ৮০০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

পুরান ঢাকা সাংবাদিক ফোরামের পিঠা উৎসব

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪৬:২৩ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • / 117
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পৌষ শেষে মাঘ চলছে। থেমে নেই পিঠা উৎসবের আয়োজন। রাজধানীর আনাচেকানাচে চলছে এ উৎসব। কিন্তু এসব উৎসবে ঠাঁই হয় না পথশিশুদের। উৎসবের চারদেয়ালের বাহিরে থাকে এসব শিশুরা।

রবিবার (১৯ জানুয়ারি) সকাল ১১ টায় লক্ষ্মী বাজার সংলগ্ন বাহাদুর শাহ পার্কে (ভিক্টোরিয়া পার্ক) পুরান ঢাকা সাংবাদিক ফোরাম আয়োজন করেছে পিঠা উৎসব।

শুরুতে পরিচয় পর্ব। তারপর পিঠা উৎসব উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মেজবাহ-উল-আজম সওদাগর ও ইতিহাস বিভাগের অধ্যাপক ড. নাছির আহমাদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরান ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি জাফরুল আলম, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, সহ-সভাপতি প্রদীপ বড়ুয়া জয়, যুগ্ম-সম্পাদক আল বারু মুস্তাকিম নিবিড়, যুগ্ম সম্পাদক ফয়সাল তনু, কোষাধ্যক্ষ সুমন দত্ত, সাংগঠনিক সম্পাদক নার্গিস জুই, সহ-সাংগঠনিক সম্পাদক আবু ইউসুফ, দফতর সম্পাদক মাহফুজ মুকুল, আন্তর্জাতিক সম্পাদক এস এম বাবর কবির, সাংস্কৃতিক সম্পাদক ইউসুফ হাওলাদার দিপু, তানভির রায়হান, নাজমুল সাগর।

অধ্যাপক মেজবাহ সংগঠনের সবাইকে ধন্যবাদ জানিয়ে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করার প্রশংসা করেন। পথশিশুদের উদ্দেশ্যে করা এসব আয়োজনে মানবিক দিকটি সুন্দরভাবে উন্মোচিত হয়েছে।

সংগঠনের প্রশংসা করে অধ্যাপক ড. নাছির আহমাদ বলেন, ৫ আগস্টের পর অনেকে জেগেছে। মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে। এই উদ্যোগ তারই প্রতিফলন। এমন উদ্যােগ চলমান রাখার কথাও বলেন তিনি।

সংগঠনের সভাপতি মো. জাফরুল আলম বলেন, পুরান ঢাকা সাংবাদিক ফোরাম একটা পরিবার। পথশিশুদের নিয়ে আজকের উদ্যােগ সম্মিলিত চেষ্টায় সফল হয়েছে। সর্বোচ্চ সততা ও পরিচ্ছন্নভাবে সবাই মিলে সংগঠনকে এগিয়ে নিয়ে যাবো।

পিঠা উৎসবে আগত পথশিশুদের চোখেমুখে আনন্দের উচ্ছ্বাস দেখা যায়। এর আগে কখনোই এমন আয়োজন দেখেনি এসব পথশিশুরা। তারা জানান, “এখন পর্যন্ত কোন সাম্মাদিক সংগঠন এভাবে আমাগো পিঠা খাওয়াই নাই। আমরা খুবই খুশি।” এ সময় পথশিশুদের পাশাপাশি আশেপাশের নিম্ন আয়ের মানুষদেরও পিঠা উৎসবে পিঠা খেতে দেখা যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পুরান ঢাকা সাংবাদিক ফোরামের পিঠা উৎসব

আপডেট সময় : ০৩:৪৬:২৩ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫