ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোমবার থেকে ২০ শতাংশ বেশি বিক্রি হবে অকটেন, পেট্রোল-ডিজেল ১০ শতাংশ তারাকান্দায় উত্তেজনা: বিএনপির দুই গ্রুপের কর্মসূচিকে ঘিরে ১৪৪ ধারা জারি বজ্রপাতে ১৮ দিনে ১৫ জনের মৃত্যু, একদিনেই প্রাণ হারালেন ১২ জন ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪ বিএনপি নেতার বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি ও চাঁদাবাজির অভিযোগে দোয়ারাবাজারে সংবাদ সম্মেলন। উলিপুরে বিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে শিক্ষার্থীদের উদ্ভাবনী উচ্ছ্বাস শেরপুরের চলাঞ্চলে ব্রিজ ও পাকা রাস্তা নির্মাণের দাবিতে বিশ হাজারের বেশি মানুষ মানববন্ধন ও সমাবেশ অংশগ্রহন করেন দেশে জ্বালানির দাম বৃদ্ধি ‘মরার ওপর খাঁড়ার ঘা’ : জামায়াত আমির এতো অল্প সময়ে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় : পানিসম্পদ মন্ত্রী হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট শুনবেন হাইকোর্ট

পুরো কাশ্মিরকে নিজেদের ভূখণ্ড দাবি করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৩৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • / 129
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুরো কাশ্মির ভারতের ভূখণ্ড। পাকিস্তান কাশ্মির অবৈধভাবে দখল করে রেখেছে, তাদের এটি ছেড়ে দিতে হবে এবং এ ব্যাপারে ভারতের অবস্থানের পরিবর্তন হয়নি। মঙ্গলবার (১৩ মে) প্রেস ব্রিফিংয়ে এমন কথা বলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল।

এছাড়া কাশ্মির ইস্যুর সমাধান ভারত ও পাকিস্তানের মধ্যেই করতে হবে। অন্য কোনো দেশের মধ্যস্থতায় নয়াদিল্লি রাজি নয় বলেও জানান তিনি।

তাকে জিজ্ঞেস করা হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাশ্মির ইস্যু নিয়ে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে এ ব্যাপারে আপনার মন্তব্য কী।

জবাবে রণধীর বলেন, “জম্মু-কাশ্মির সমস্যার সমাধান ভারত-পাকিস্তানের মধ্যে করার দীর্ঘ যে নীতি আমাদের রয়েছে, সেটি পরিবর্তন হয়নি। মূল বিষয় হলো পাকিস্তানকে ‘ভারতের ভূখণ্ড’ ছেড়ে দিতে হবে। যেটি তারা অবৈধভাবে দখল করে রেখেছে।”

কাশ্মিরের একটি অংশ রয়েছে পাকিস্তানের নিয়ন্ত্রণে। আরেকটি অংশ ভারতের নিয়ন্ত্রণে। অপর আরেকটি অংশ রয়েছে চীনের নিয়ন্ত্রণে।

পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকা কাশ্মিরকে আজাদ কাশ্মির, ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরকে জম্মু-কাশ্মির আর চীনের নিয়ন্ত্রণে থাকা কাশ্মিরকে আকসাই চীন হিসেবে ডাকা হয়। ভারত পাকিস্তান উভয়ই দাবি করে পুরো কাশ্মির তাদের। তবে ভারতের নিয়ন্ত্রণে কাশ্মিরের যে অংশটি রয়েছে সেটির মানুষ স্বাধীনতা আর নয়ত পাকিস্তানের সঙ্গে মিলে যেতে চায়।

এদিকে ভারত দীর্ঘসময় ধরে বলে আসছে পাকিস্তানকে কাশ্মিরের নিয়ন্ত্রণ ছেড়ে দিতে হবে। আর এটি ছাড়া কাশ্মির নিয়ে পাকিস্তানের সঙ্গে তারা কোনো আলোচনা করবে না। আর এ আলোচনা অবশ্যই দুই দেশের মধ্যে হতে হবে।

চারদিনের ভয়াবহ হামলা পাল্টা হামলার পর গত শনিবার ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করেন। পরবর্তীতে ট্রাম্প জানান, কাশ্মির নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে কয়েক হাজার বছর ধরে চলা দ্বন্দ্ব নিরসনে মধ্যস্থতা করতে চান তিনি। তবে ভারত জানিয়েছে, এ ব্যাপারে কোনো দেশের মধ্যস্থতায় রাজি নয় তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পুরো কাশ্মিরকে নিজেদের ভূখণ্ড দাবি করল ভারত

আপডেট সময় : ০৪:৩৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫