সংবাদ শিরোনাম ::
প্রতারণার মাধ্যমে পরস্পর যোগসাজশে তিন কোটি টাকা মূল্যের চারটি গাড়ি আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১১:০৭:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
- / 130
গ্রেপ্তাররা হলেন– জারাক আহমেদ (৩৮), আবুল কালাম রিফতিয়ার (৩৮), জামির হোসেন (৩৬), সজল আহম্মেদ (৩০) ও আব্দুর রহমান রুবেল (৫৬)। এসময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চারটি গাড়ি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল পুলিশ।
বিজ্ঞাপন
বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।






















