ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রত্যেক উপজেলায় জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠান হবে: তথ্য প্রতিমন্ত্রী আবু হেনা রাসেল স্মরণে দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত ময়মনসিংহে পরিকল্পিত নগর উন্নয়ন নিয়ে মউকের মতবিনিময় সভা ময়মনসিংহে জুলাই গণঅভ্যুথান দিবসে শহিদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা সাগরের পাশে মানবিক সহায়তা: হুইলচেয়ার দিচ্ছেন সালাউদ্দিন তিতু ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭ কাজ নেই, বিল আছে: হালুয়াঘাটে ৬০ লাখ টাকার সংস্কার রহস্যে ছয় ইউপি খাবারে ভেজাল আছে কি না, এবার মুহূর্তেই মিলবে উত্তর ‘শেখ হাসিনার পথ অনুসরণ করছেন কেন?’—জামায়াতকে রিজভীর প্রশ্ন বিদেশ পাঠানোর নামে ৪০ লাখ টাকা প্রতারণার অভিযোগ, উল্টো মামলার আসামি বিধবা নারী

প্রত্যেক উপজেলায় জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠান হবে: তথ্য প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৫৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / 14
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহ প্রতিনিধি:
জুলাই শহীদদের আত্মত্যাগের বিনিময়ে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, দেশের প্রতিটি উপজেলায় জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠান গড়ে তোলা এবং গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ করা হবে।
বুধবার দুপুরে ময়মনসিংহ শহরের পাটগুদাম দুলদুল ক্যাম্পে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে মহানগর ছাত্রদল আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের ফসল হিসেবে ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদের অবসান ঘটেছে। তিনি শহীদ ও আহত পরিবারের কল্যাণে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথাও উল্লেখ করেন।
তিনি আরও জানান, শহীদ ও আহতদের পরিবারের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে সরকার কাজ করছে এবং তাদের সম্মান জানাতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হবে।
অনুষ্ঠান শেষে শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

প্রত্যেক উপজেলায় জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠান হবে: তথ্য প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৮:৫৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬