ঢাকা ০৬:০০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক।

মীর মো: সাজন হবিগঞ্জ প্রতিনিধি

প্রবাসী সম্মাননা ২০২৫-এ ভূষিত হলেন সাংবাদিক আনোয়ার শাহজাহান

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:২৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • / 226
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটি গঠনে অবদান এবং আন্তর্জাতিক পরিসরে সাহিত্য ও সাংবাদিকতায় উল্লেখযোগ্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ সাংবাদিক আনোয়ার শাহজাহান-কে প্রবাসী সম্মাননা ২০২৫ প্রদান করা হচ্ছে। আগামী ২৩ ডিসেম্বর সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে সিলেট জেলা প্রশাসন আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে।

গত ১৬ ডিসেম্বর সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মাসুদ রানা এক আনুষ্ঠানিক বার্তায় আনোয়ার শাহজাহানকে এ সম্মাননার বিষয়টি অবহিত করেন।

আনোয়ার শাহজাহান ১৯৯৫ সাল থেকে যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসরত আনোয়ার শাহজাহান দীর্ঘদিন ধরে মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় নিবেদিত। এ বিষয়ে তিনি বাংলা ও ইংরেজি ভাষায় একাধিক গুরুত্বপূর্ণ গ্রন্থ প্রকাশ করেছেন। তিনি ১৯৯৭ সালে গোলাপগঞ্জের প্রথম লিখিত ইতিহাসগ্রন্থ গোলাপগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য প্রকাশ করেন। ১৯৯৬ সাল থেকে তিনি মাসিক লন্ডন বিচিত্রা এবং পরবর্তীতে আমাদের প্রতিদিন পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

২০২৩ সালে তিনি লন্ডনে একটি বাংলা স্কুল প্রতিষ্ঠা করেন এবং লন্ডনে বাংলাদেশ বইমেলা আয়োজনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পাশাপাশি তিনি লন্ডন বাংলা প্রেসক্লাবের নির্বাহী পরিষদের (ইসি) সদস্য হিসেবে দায়িত্ব পালনসহ প্রবাসী কমিউনিটির নানা সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
কমিউনিটি সংগঠনে তাঁর নেতৃত্বও উল্লেখযোগ্য। তিনি গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউকের প্রতিষ্ঠাতা সদস্য ও উপদেষ্টা এবং গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি পরবর্তীতে সভাপতির দায়িত্বও পালন করেন।
শিক্ষাজীবনে তিনি যুক্তরাজ্যের বাকিংহামশায়ার নিউ ইউনিভার্সিটি হতে বিএ অনাস করে আরডেন ইউনিভার্সিটি থেকে মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) সম্পন্ন করেন এবং বর্তমানে আইন বিষয়ে অধ্যয়নরত। পেশাগতভাবে তিনি এফএইচ ল সলিসিটরস-এর পরিচালক, শাহ ক্যাপিটাল লিমিটেড-এর সিইও এবং একজন সুপরিচিত প্রপার্টি ডেভেলপার হিসেবে পরিচিত।

বাংলাদেশে তিনি আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, ভূমি ও ভবন দাতা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভূতিদাতা সহ সমাজসেবক কাজে জড়িত।

সাংবাদিকতা, সাহিত্যচর্চা, শিক্ষা ও প্রবাসী কমিউনিটি সেবায় দীর্ঘদিনের বহুমুখী অবদানের স্বীকৃতিস্বরূপ আনোয়ার শাহজাহানকে প্রদত্ত প্রবাসী সম্মাননা ২০২৫ প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বোজ্জ্বল অর্জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মীর মো: সাজন হবিগঞ্জ প্রতিনিধি

প্রবাসী সম্মাননা ২০২৫-এ ভূষিত হলেন সাংবাদিক আনোয়ার শাহজাহান

আপডেট সময় : ০৯:২৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫