সংবাদ শিরোনাম ::
ফ্যাসিস্টদের দোসর ও আওয়ামীলীগের সময়ে পুলিশের ডিবির প্রভাব খাটিয়ে হয়রানিমূলক মিথ্যা মামলা ও নিজের ৫ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে সংবাদ সম্মেলন করেন প্রতিষ্টানটির চেয়ারম্যান জসিম উদ্দিন।
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ১২:৩৮:১৩ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
- / 118
রাজধানীর ক্রাইম রিপোর্টার্স এ্যসোসিয়েশন অব বাংলাদেশ (ক্রাব) এ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি দাবী করেন, আওয়ামীলীগের নেতা হিসেবে প্রভাব খাটিয়ে এমনকি স্বৈরাচার সরকারের সময় পুলিশের ডিবি দ্বারাও তিনি নির্যাতিত হয়েছেন।
তিনি তার লিখিত বক্তব্যে জানান, প্রতিষ্ঠানের এমডি সম্পূর্ণ নিয়মবহির্ভূতভাবে তাঁকে চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে আওয়ামীলীগ নেতা ও চেয়ারম্যান লিয়াকত আলীকে চেয়ারম্যান করেছেন। আওয়ামীলীগের সময় জসিম উদ্দিনকে বিএনপি নেতা অভিহিত করে গোপালগঞ্জের ঐ নেতার প্রভাব খাটিয়ে সকল ব্যবসা প্রতিষ্ঠান দখলে নেন কিন্তু ইদানিং বিএনপি নেতাদের সাথে ছবি তুলে এখন নিজেকে বিএনপি পরিচয় দিয়ে পুনরায় দূর্নীতি করে যাচ্ছে।
তার পুরো পরিবার বিএনপি করে এবং অভিযুক্ত বিল্লাল আওয়ামীলীগ করে তাঁর সকল তথ্য প্রমান সাংবাদিকদের কাছে প্রদান করেন। এছাড়াও উপস্থিত সাংবাদিকদের তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পাশাপাশি বিল্লাল হোসেনের অপকর্মের বিরুদ্ধে সোচ্ছার হওয়ার অনুরোধ জানান।






















