সংবাদ শিরোনাম ::
আই কান্ট ব্রিদ
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ‘আই কান্ট ব্রিদ’ নাটকের মঞ্চায়ন
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১০:৫৭:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
- / 342
ঢাকা, ২৩ মে ২০২৫
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল মঞ্চে আগামী ২৩ মে সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হতে যাচ্ছে নাটক ‘আই কান্ট ব্রিদ’।
এই নাটকটি প্রযোজনা করছে অনসাম্বল থিয়েটার এবং এটি তাদের ৪৬তম প্রযোজনা।
নাট্যকবিতা রচনা করেছেন তমাল শেখর দে। পরিকল্পনা ও নির্দেশনায় রয়েছেন জুয়েল কবির এবং অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা আবুল মনসুর । সমসাময়িক সামাজিক বাস্তবতার প্রতিচ্ছবি এই নাটকে ফুটিয়ে তোলা হয়েছে।
নাট্যপ্রেমীদের জন্য এটি একটি অনন্য উপলক্ষ হতে যাচ্ছে। সবাইকে উপস্থিত থেকে নাটকটি উপভোগ করার আমন্ত্রণ জানানো হয়েছে।

























