ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক। কেরানীগঞ্জে ডিবির অভিযানে ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার সিনিয়র ক্রাইম রিপোর্টার মোঃ শাহাদাৎ হোসেন চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি গাঁজাসহ নারীসহ গ্রেপ্তার ২ মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভনে দুই কিশোরকে মিয়ানমারে পাচারের অভিযোগ

ব্যাট-বল নিয়ে মাঠে নামছেন তারকারা

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০২:২৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • / 267
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুই বছর পর হাতে ব্যাট-বল নিয়ে মাঠে নামছেন দেশের তারকারা। অর্থাৎ, শুরু হচ্ছে সেলিব্রিটিদের নিয়ে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ (সিসিএল)। তবে এই আয়োজন আগে নিয়মিতই ছিল। মাঝে নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে বন্ধ হয়ে যায় টুর্নামেন্টটি।

২০২৩ সালে সর্বশেষ আয়োজন করা হয়েছিল সিসিএল-এর। তবে দুই বছর পর ফের মাঠে গড়ানো এই আসরটি এবার বদলে যাচ্ছে নাম ফরম্যাটে। চারটি দলের অংশগ্রহণে আগামী ৫ মে থেকে শুরু হচ্ছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ বা সিসিটি।

এর আগে টুর্নামেন্টটির আয়োজন হয়েছিল ইনডোরে। এবার তা হতে যাচ্ছে উন্মুক্ত মাঠে। আগের মতো ৬ ওভারে নয়, টি২০ ফরম্যাটে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।

আকর্ষণীয় এই টুর্নামেন্টের চারটি দল হলো- গ্ল্যাডিয়েটর্স, কিংস, ওয়ারিয়র্স, এবং স্পারটান্স অংশ নিচ্ছে। প্রতিটি দলেই অংশ নিচ্ছেন দেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় তারকারা।

জানা গেছে, টুর্নামেন্টে খেলবেন জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ, শরিফুল রাজ, ইরফান সাজ্জাদ, তৌসিফ মাহবুব, জিয়াউল রোশান, জয় চৌধুরী, সাঞ্জু জন, অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, দীপা খন্দকার, তাসনিয়া ফারিণ, সংগীতশিল্পী আরফিন রুমি, জাকিয়া সুলতানা কর্নিয়া, নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, মোস্তফা কামাল রাজ, তানিম রহমান অংশু এবং প্রবীর রায় চৌধুরীসহ অনেক তারকারাই।

টুর্নামেন্টটি সামনে রেখে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ট্রফি উন্মোচন অনুষ্ঠান। সেখানে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে দলের খেলোয়াড়দের নাম।

ফাইনালসহ মোট ম্যাচ হবে ৭টি। তারকাদের এই টুর্নামেন্টটি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ব্যাট-বল নিয়ে মাঠে নামছেন তারকারা

আপডেট সময় : ০২:২৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫