ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক।

ভারতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬, আহত ২৮

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:০৮:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • / 136
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে দুটি বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ছয়জন নিহত ও ২৮ জন হয়েছেন। সোমবার সকালের দিকে রাজ্যের তেনকাসি জেলার এই দুর্ঘটনা ঘটেছে বলে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে।

তামিলনাড়ু পুলিশের তথ্য অনুযায়ী, মাদুরাই থেকে সেনকোট্টাইগামী একটি বেসরকারি বাসের সঙ্গে তেনকাসি থেকে কোভিলপট্টির উদ্দেশে যাত্রা করা আরেকটি বাসের সংঘর্ষ হয়েছে। মুখোমুখি সংঘর্ষ হওয়ায় দুটি বাসই ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে স্থানীয় প্রশাসন ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেছে।

রাজ্য পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তা এনডিটিভিকে বলেছেন, প্রাথমিক তদন্তে মাদুরাই থেকে সেনকোট্টাইগামী ‘কেইসার’ পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে চলছিল বলে তথ্য পাওয়া গেছে। কর্মকর্তারা বলেছেন, তদন্তকারীরা মনে করছেন অতিরিক্ত গতি এবং চালকের অবহেলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

দুর্ঘটনায় আহত ২৮ জনকে উদ্ধারের পর আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। এই ঘটনায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই দুর্ঘটনা তদন্তে ইতোমধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। এছাড়া তদন্তকারী কর্মকর্তারা প্রত্যক্ষদর্শীদের বক্তব্যও নিয়েছেন। তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিতে জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এম কে স্ট্যালিন লিখেছেন, তেনকাসির কাদায়ানাল্লু এলাকার বাস দুর্ঘটনায় ছয়জনের প্রাণহানির ঘটনায় গভীর শোকাহত তিনি। নিহতদের প্রতি গভীর শোক এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত সুস্থতার জন্য সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে।

সূত্র: এনডিটিভি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভারতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬, আহত ২৮

আপডেট সময় : ১১:০৮:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫