ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক।

ভূমিকম্পে মুগদায় নির্মাণাধীন ভবনের রেলিং ধসে নিরাপত্তাকর্মীর মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • / 119
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর মুগদা এলাকার মদিনাবাগে ভূমিকম্পের সময় নির্মাণাধীন একটি ভবনের ছাদের রেলিং ধসে পড়ে মাকসুদ (৫০) নামে এক নিরাপত্তাকর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে ঘটনাটি ঘটে। ভূমিকম্প অনুভূত হলে মাকসুদ ভবনের ওপরে থেকে দ্রুত নিচে নেমে আসেন। ঠিক সেই মুহূর্তে ভবনের ছাদের রেলিং ভেঙে পাশের একটি ভবনের ওপর পড়ে এবং সেখান থেকে তার মাথায় আঘাত লাগে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে নিশ্চিত করেছেন মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু ইউসুফ মৃধা।

তিনি আরও জানান, নিহত মাকসুদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভূমিকম্পে মুগদায় নির্মাণাধীন ভবনের রেলিং ধসে নিরাপত্তাকর্মীর মৃত্যু

আপডেট সময় : ০৪:২১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫