ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক।

জামায়াতের শোক

মজলুমদের পক্ষে ব্যারিস্টার রাজ্জাকের লড়াই স্মরণীয় হয়ে থাকবে

জ্যেষ্ঠ প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৫১:১২ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • / 176
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার(৪ মে) শোক জানান দলটির আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

শোকবাণীতে তারা বলেন, “জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাকের মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি।

“তিনি অত্যন্ত সুনামের সঙ্গে প্রতিটি দায়িত্ব পালন করেছেন। তিনি তার দীর্ঘ কর্মজীবনে পেশাদারিত্ব, স্বচ্ছতা এবং দায়িত্ববোধের যে উদাহরণ স্থাপন করেছেন তা একবারেই বিরল। আমাদের জানা মতে, সত্যিকারের মজলুমদের পাশে দাঁড়াতে তিনি কখনো কারো সন্তুষ্টি-অসন্তুষ্টির পরোয়া করতেন না। অনেক ক্ষেত্রে চ্যালেঞ্জ মাথায় নিয়ে তিনি আইনি সহায়তা প্রদান করেছেন। মজলুমের পক্ষে তার এ লড়াই ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। মজলুমদের পক্ষ থেকে আমরা তাকে গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি।”

তার মৃত্যুতে জাতি একজন প্রবীণ খ্যাতিমান আইনজীবী, রাজনীতিবিদ ও অভিভাবককে হারালো। জাতির বর্তমান সংকটকালে তার মতো একজন দেশপ্রেমিক ও ইসলামপন্থি আইনজীবীর বড়ই প্রয়োজন ছিল। তার ইন্তেকালে আমরা আমাদের অতি আপনজনকে হারানোর বেদনা অনুভব করছি।

তার রুহের মাগফেরাত কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি যে, তিনি তার জীবনের গুনাহসমূহ মাফ করে দিয়ে তার নেক আমলসমূহ কবুল করুন এবং তাকে জান্নাতের মেহমান হিসেবে গ্রহণ করে উচ্চ মর্যাদা দান করুন। আমরা শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জামায়াতের শোক

মজলুমদের পক্ষে ব্যারিস্টার রাজ্জাকের লড়াই স্মরণীয় হয়ে থাকবে

আপডেট সময় : ০১:৫১:১২ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫