ঢাকা ০৪:২০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক।

মমেক হাসপাতালের নতুন ভবনে অগ্নিকাণ্ড, আতঙ্ক ছড়ালেও বড় ক্ষতি হয়নি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৪৪:৫২ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • / 228
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের নতুন ভবনের ষষ্ঠ তলায় হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে হাসপাতালের নতুন ভবনের ষষ্ঠ তলায় এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে বিকেল ৪টা ৫০ মিনিটে ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিস স্টেশনের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ফায়ার সার্ভিসের ২টি এবং ত্রিশাল ফায়ার স্টেশনের আরও ২টি ইউনিট যোগ দেয়। মোট ৮টি ইউনিটের চেষ্টায় সন্ধ্যা পৌনে ৬টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালের ভেতরে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক দেখা দেয় এবং কিছু সময়ের জন্য হুড়োহুড়ির সৃষ্টি হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। এ সময় হাসপাতালের বাইরে বিপুল সংখ্যক উৎসুক জনতা ভিড় জমায়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান জানান, নতুন ভবনের ষষ্ঠ তলার একটি ছোট স্টোররুম থেকে ধোঁয়া বের হয়ে আগুনের সূত্রপাত হয়। আতঙ্ক এড়াতে তাৎক্ষণিকভাবে ওই তলায় থাকা রোগীদের সরিয়ে মেডিসিন ওয়ার্ডে নেওয়া হয়। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং বর্তমানে হাসপাতালের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে কয়েকটি ম্যাট্রেস ও বেডশিট পুড়ে গেলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মমেক হাসপাতালের নতুন ভবনে অগ্নিকাণ্ড, আতঙ্ক ছড়ালেও বড় ক্ষতি হয়নি

আপডেট সময় : ০২:৪৪:৫২ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬