ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৪৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • / 9
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহ নগরীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেলে নগরের কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. মাসুদ মিয়া (৩০) ও সিয়াম মিয়া (২৪)। তাদের মধ্যে মাসুদের বাড়ি ঝিনাইদহ এবং সিয়ামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নগরের কলেজ রোড এলাকায় এনায়েত হোসেন চৌধুরী টাওয়ার নামে ১০তলা একটি ভবনের নির্মাণকাজ প্রায় তিন বছর ধরে চলছে। প্রায় সাড়ে ৮ শতক জমির ওপর নির্মিত ভবনটির কাজ চলাকালে বুধবার দুপুর ৩টার দিকে অষ্টম তলায় কর্মরত অবস্থায় দুই শ্রমিক নিচে পড়ে যান। পরে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

জানা গেছে, ভবনটির মালিক নেত্রকোনা মেডিকেল কলেজের প্রভাষক রফিকুল ইসলাম। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে ভবনটির নির্মাণকাজ পরিচালিত হচ্ছিল।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, নিহত দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। তাদের পরিবারের সদস্যরা আসার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ময়মনসিংহে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

আপডেট সময় : ০৪:৪৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬