ময়মনসিংহে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক মালিকদের মানববন্ধন অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:৫৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
- / 156
ময়মনসিংহে প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিকদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতি, ময়মনসিংহ জেলা শাখার ব্যানারে আয়োজিত মানববন্ধনে নেতৃবৃন্দ মালিকদের প্রতি হয়রানি বন্ধ, সহজ শর্তে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র প্রদান এবং প্রয়োজনীয় সব লাইসেন্স দ্রুত ও ঝামেলামুক্তভাবে দেওয়ার দাবি জানান।
মানববন্ধন শেষে সংগঠনের সভাপতি ডা. মোহাম্মদ আলী সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মোঃ মনসুর আলম চন্দন পরিবেশ অধিদপ্তরের পরিচালকের সঙ্গে মতবিনিময় করে তাদের দাবি ও সমস্যাগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন।
নেতৃবৃন্দ বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোকে নানা জটিলতা ও অযথা হয়রানির মুখে ফেলে দিলে জনগণের চিকিৎসা সেবা ব্যাহত হয়। তাই দ্রুত প্রয়োজনীয় নীতিগত সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান তারা।






















