ঢাকা ০৭:০২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক

ময়মনসিংহে বিএনপিতে যোগ দিলেন জাতীয় পার্টির দুই শতাধিক নেতাকর্মী

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:০৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • / 217
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে জাতীয় পার্টি থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করেছেন দুই শতাধিক নেতাকর্মী। তারা এই আসনে ধানের শীষের প্রার্থী এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব জাকির হোসেন বাবলুকে ফুলেল শুভেচ্ছা জানান। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে মুক্তাগাছা পৌরসভার নন্দিবাড়ী মিনি স্টেডিয়াম এলাকায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টির নেতাকর্মীরা বিএনপিতে যোগদান করেন।

উপজেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর কাউন্সিলর মির্জা আবুল কাশেম এবং সাবেক ইউপি চেয়ারম্যান মাহাবুবুল আলম ফকিরের নেতৃত্বে এ যোগদান অনুষ্ঠিত হয়।

মির্জা আবুল কাশেম খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ১৯৮৬ সালে যুবদলের সদস্য ছিলাম। এরপর জাতীয় পার্টিতে যোগদান করি। কিন্তু বর্তমান সময়ের বিবেচনায় এবং এলাকার উন্নয়নের স্বার্থে উপজেলাসহ বিভিন্ন ইউনিয়নের ২ শতাধিক নেতাকর্মীদের নিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেছি। এর আগে আমরা সবাই গত ৫ জানুয়ারি একযোগে জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেছি।

শহর জাতীয় পার্টির সভাপতি বাবুল বলেন, আমরা স্বজ্ঞানে জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগদান করেছি। এতে কারো কোনো চাপ বা প্রভাব নেই।

যোগদান অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান খান রতন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লেবু, যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান মঞ্জু, পৌর বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোর্শেদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

যোগদানকারীদের স্বাগত জানিয়ে এ বিষয়ে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের ধানের শীষের প্রার্থী এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ জাকির হোসেন বাবলু বলেন, যারা যোগদান করেছে, তাদের বেশির ভাগ আগে বিএনপি করতো। এখন ঘরের ছেলেরা আবার ঘরে ফিরে এসেছে, আমি তাদের স্বাগত জানিয়েছি। আশা করছি রাষ্ট্র মেরামতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে তারা অংশ নিয়ে আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে কার্যকর ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ময়মনসিংহে বিএনপিতে যোগ দিলেন জাতীয় পার্টির দুই শতাধিক নেতাকর্মী

আপডেট সময় : ০১:০৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬