সংবাদ শিরোনাম ::
ময়মনসিংহে বিজিবির অভিযানে মালিকবিহীন ১২৮ বোতল ভারতীয় মদ জব্দ
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১২:১৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
- / 31
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ভারতীয় মদ জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, ২৬ জুলাই ২০২৬ তারিখে ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও নামক স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ১২৮ বোতল ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হয় বিজিবি সদস্যরা।
জব্দকৃত মদের আনুমানিক মূল্য ১ লাখ ৯২ হাজার টাকা বলে জানানো হয়েছে।
বিজিবি আরও জানায়, মাদক নির্মূলে তারা সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে আসছে। একই সঙ্গে ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে বাহিনীটি।
এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।




















