সংবাদ শিরোনাম ::
ময়মনসিংহে যুবদলের প্রতিবাদ মিছিল
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৩:০৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
- / 104
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ: রাজনৈতিক অপসংস্কৃতি বন্ধ ও সুস্থ ধারার রাজনীতির দাবিতে ময়মনসিংহে প্রতিবাদ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ময়মনসিংহ দক্ষিণ জেলা। সাবেক এজিএস মো. রাসেল চৌধুরীর নেতৃত্বে আয়োজিত মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। সমাবেশে বক্তারা রাজনৈতিক অপপ্রচার ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে সুস্থ গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান। রাসেল চৌধুরী বলেন, অপসংস্কৃতি পরিহার করে জনকল্যাণমুখী ইতিবাচক রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। তিনি জানান, যুবদল ভবিষ্যতেও গণতন্ত্র রক্ষায় রাজপথে সক্রিয় থাকবে।






















