ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় অনুষ্ঠিত হলো দ্য গ্র্যান্ড মাওলিদ ২০২৬ ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’: আনন্দমোহন কলেজে পরিচ্ছন্নতা অভিযান কেরানীগঞ্জে ২,০১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার *রাজধানীর জুরাইন হতে র‌্যাব-১০ কর্তৃক প্রায় ৭ লক্ষ টাকার ২৩০০ পিস ইয়াবা’সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার: পুলিশের লুন্ঠিত ১৭ টি শটগানের গুলি ও ০৩ টি তাজা কার্তুজ উদ্ধার।* রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে নেই একটি হুইলচেয়ারও।চিকিৎসার আশায় এসে চলাচলেই বাধা। ১৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে ‘গুম ফেরত’ পলাশকে চান এলাকাবাসী *মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানা এলাকা হতে ৬০ (ষাট) পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।* রেজুখাল বিজিবি চেকপোস্টে নারীর কাছ থেকে ৫,২০০ ইয়াবা উদ্ধার, আটক ১ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শ্যামপুর খানকায়ে চিশতীয়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা দয়াগঞ্জে ওরাল কলেরা টিকা খাওয়ানো ক্যাম্পেইন, বিনামূল্যে দুই ডোজ টিকা

ময়মনসিংহে শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সমাবেশ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৪৫:৪২ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • / 106
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

শিশু রামিসাসহ দেশজুড়ে অব্যাহত শিশু ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে ময়মনসিংহ নগরের টাউনহল প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ মে) বিকেলে এই সমাবেশের আয়োজন করে অন্যচিত্র ফাউন্ডেশন ও ফোরাম অন ইকোলজি এন্ড ডেভেলপম্যান্ট (ফেড), ময়মনসিংহ।

সমাবেশে বক্তারা বলেন, দেশে শিশু ও নারীর প্রতি সহিংসতা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। ধর্ষণ ও হত্যার ঘটনায় দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় অপরাধীরা বারবার পার পেয়ে যাচ্ছে। তারা শিশু ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর আইন প্রয়োগ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানান।

অন্যচিত্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেবেকা সুলতানা বলেন, “শিশুরা আজ ঘর, স্কুল কিংবা সমাজ—কোথাও নিরাপদ নয়। একটি সভ্য রাষ্ট্রে এমন পরিস্থিতি কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। ধর্ষণ ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।”

ফোরাম অন ইকোলজি এন্ড ডেভেলপম্যান্টের সভাপতি সেলিমা বেগম বলেন, “নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে শুধু আইন করলেই হবে না, সেই আইন বাস্তবায়নেও কঠোরতা দেখাতে হবে। পরিবার, সমাজ ও রাষ্ট্র—সবাইকে একসঙ্গে দায়িত্ব নিতে হবে।”

ফোরাম অন ইকোলজি এন্ড ডেভেলপম্যান্টের সাধারণ সম্পাদক মোস্তফা মো. খাইরুল আলম তুহিন বলেন, “অব্যাহত ধর্ষণ ও হত্যার ঘটনা সমাজের জন্য গভীর উদ্বেগের বিষয়। অপরাধীদের রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা না করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।”

উন্নয়নকর্মী ইমন সরকার বলেন, “শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে শিশুদের জন্য নিরাপদ সামাজিক পরিবেশ গড়ে তুলতে সবাইকে সচেতন হতে হবে।”

সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ময়মনসিংহে শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সমাবেশ

আপডেট সময় : ০২:৪৫:৪২ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬