ঢাকা ০৬:০০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক।

ময়মনসিংহে সাংবাদিকদের সাথে গণমাধ্যম সংস্কার কমিশনের মতবিনিময়

শিবলী সাদিক খান
  • আপডেট সময় : ০৬:১৪:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • / 149
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহ বিভাগের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে গণমাধ্যম সংস্কার কমিশনের মতবিনিময় সভা ২৮ জানুয়ারি (মঙ্গলবার) অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গণমাধ্যম সংস্কার কমিশনের আয়োজনে বিভাগের নেত্রকোনা, শেরপুর, জামালপুর ও ময়মনসিংহ জেলার শতাধিক সাংবাদিকের সাথে এ সভা অনুষ্ঠিত হয়।

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদের নেতৃত্বে মতবিনিময় সভায় কমিশন সদস্য আখতার হোসেন খান ও মোস্তফা সবুজ অংশগ্রহণ করেন।

সভার প্রথম পর্বে উপস্থিত সাংবাদিকগণ সংস্কার কমিশনের কাছে বিভিন্ন প্রস্তাবনা পেশ করেন। সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নিশ্চিতকরণ, সম্মানজনক বেতন কাঠামো বাস্তবায়ন, মিডিয়া হাউজ গুলোর যথাযথ তদারকি, সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়ন, প্রশিক্ষণের ব্যবস্থা, সাংবাদিক সুরক্ষায় আইন প্রণয়ন, জব সিকিউরিটি প্রভৃতি বিষয়সমূহে সংস্কার কমিশনের পদক্ষেপ কামনা করেন।

গণমাধ্যমের সংস্কারে বিভিন্ন পরামর্শ কমিশনের সদস্যগণ লিপিবদ্ধ করেন। কমিশন প্রধান বলেন, গণমাধ্যমের সার্বিক উন্নয়নে সংস্কারের বিষয়টি কমিশনের হাতে না থাকলেও সাংবাদিকদের সুপারিশসমূহ সরকারের কাছে পৌঁছে দেয়া হবে। গণমাধ্যমের সংস্কার করা জরুরি। প্রেস কাউন্সিলকে কার্যকর করতে হবে। সাংবাদিকদের সুরক্ষায় নীতিমালা প্রণয়ন এবং তা কার্যকর করা প্রয়োজন। স্বাধীন সাংবাদিকতার পরিবেশ এবং সাংবাদিকদের মর্যাদা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বেতন কাঠামো নির্ধারণ ও ওয়েজবোর্ড যথাযথ বাস্তবায়ন বিষয়ে সুপারিশ করা হবে।

তিনি বলেন, সাংবাদিক ইউনিয়ন গুলোকে সকল বিভক্তির ঊর্ধ্বে উঠে কার্যকর করতে হবে।সাংবাদিকদের পেশার স্বার্থেইএকতা বদ্ধ শক্তিশালী সাংবাদিক ইউনিয়ন গঠন জরুরী। আর তা নিশ্চিতে সাংবাদিকদেরই সর্বাগ্রে পদক্ষেপ গ্রহণ করতে হবে। কমিশন প্রধান বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের কাছ থেকে প্রাপ্ত সুপারিশসমূহ গুরুত্ব সহকারে সরকারের কাছে পৌঁছে দেয়া হবে বলে জানান।

মতবিনিময় সভায় ময়মনসিংহ বিভাগের চার জেলার বিভিন্ন পর্যায়ের গণমাধ্যমকর্মীগণ অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ময়মনসিংহে সাংবাদিকদের সাথে গণমাধ্যম সংস্কার কমিশনের মতবিনিময়

আপডেট সময় : ০৬:১৪:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫