ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক।

ময়মনসিংহে ১ হাজার শয্যার জেলা সদর হাসপাতাল স্থাপনের উদ্যোগ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:২০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • / 69
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:
ময়মনসিংহ বিভাগ ও আশপাশের ১২ জেলার প্রায় ৩ কোটি মানুষের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১ হাজার শয্যার একটি ডেডিকেটেড জেলা সদর হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে হাসপাতালটি প্রতিষ্ঠার প্রশাসনিক ও নীতিগত পর্যালোচনা শুরু করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বুধবার (২২ জুলাই) স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (হাসপাতাল) এ এন এম মঈনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক নীতিগত পর্যালোচনা সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় ময়মনসিংহের সিভিল সার্জনকে হাসপাতাল স্থাপনের প্রয়োজনীয়তা, যৌক্তিকতা ও সম্ভাব্য পরিকল্পনা তুলে ধরতে বলা হয়েছে।

বর্তমানে ময়মনসিংহ বিভাগসহ আশপাশের ১২ জেলার প্রায় ৩ কোটির বেশি মানুষ উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ওপর নির্ভরশীল। ফলে হাসপাতালটিতে দীর্ঘদিন ধরে অতিরিক্ত রোগীর চাপ রয়েছে। অনুমোদিত ১ হাজার শয্যার বিপরীতে প্রতিদিন কয়েকগুণ বেশি রোগী ভর্তি থাকায় অনেককে মেঝে, বারান্দা ও করিডোরে চিকিৎসা নিতে হয়।

সংশ্লিষ্টরা জানান, প্রস্তাবিত হাসপাতালটিতে সাধারণ চিকিৎসাসেবার পাশাপাশি ৫০ শয্যার আইসিইউ, ৫০ শয্যার সিসিইউ, ৫০ শয্যার ডায়ালাইসিস ইউনিট, এনআইসিইউ, পিআইসিইউ, ট্রমা ও জরুরি বিভাগ, প্রসূতি ও শিশু স্বাস্থ্যসেবা ইউনিট, আইসোলেশন ইউনিট এবং ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া স্বল্প খরচে রক্ত পরীক্ষা, সিটি স্ক্যান, এমআরআইসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার সুবিধা দিতে একটি আধুনিক ডায়াগনস্টিক হাব গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।

হাসপাতাল নির্মাণের জন্য প্রাথমিকভাবে দুটি স্থান বিবেচনা করা হচ্ছে। এর মধ্যে ব্রহ্মপুত্র নদের ওপারে চর জেলখানা মৌজায় সরকারের প্রায় ৯৫০ একর খাস জমি এবং খাগডহর ইউনিয়নে প্রায় ৫ হাজার ৭৮০ একর সরকারি খাস জমি রয়েছে।

ময়মনসিংহের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ফয়সল আহমেদ জানান, ১ হাজার শয্যার জেলা সদর হাসপাতাল নির্মিত হলে সাধারণ রোগীরা জেলা পর্যায়েই উন্নত চিকিৎসা পাবেন। এতে রেফারেল ব্যবস্থা শক্তিশালী হওয়ার পাশাপাশি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ওপর দীর্ঘদিনের অতিরিক্ত চাপও কমবে।

তবে হাসপাতাল স্থাপনের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে ময়মনসিংহসহ আশপাশের প্রায় ৩ কোটি মানুষের স্বাস্থ্যসেবায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ময়মনসিংহে ১ হাজার শয্যার জেলা সদর হাসপাতাল স্থাপনের উদ্যোগ

আপডেট সময় : ০২:২০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬