ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক।

ময়মনসিংহে ৯টি আসনে বিএনপির প্রার্থীদের নাম ঘোষণা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:০০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • / 247
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সারা দেশের ২৩৭টি আসনে প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে। এর মধ্যে ময়মনসিংহ জেলার ১১টি আসনের মধ্যে ৯টি আসনের প্রার্থীদের নাম প্রকাশ করা হয়েছে, বাকি ২টি আসনের প্রার্থিতা আপাতত স্থগিত রাখা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তালিকা ঘোষণা করেন। ঘোষণার পর ময়মনসিংহের বিভিন্ন উপজেলায় কর্মী-সমর্থকদের মধ্যে শুরু হয় আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও আতশবাজি উৎসব।

ঘোষিত ৯ আসনের প্রার্থীরা হলেন—

  • ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া): বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স

  • ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা): জেলা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার

  • ময়মনসিংহ-৩ (গৌরীপুর): বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন

  • ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা): দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু

  • ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া): উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুক

  • ময়মনসিংহ-৭ (ত্রিশাল): বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন

  • ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ): উপজেলা বিএনপির আহ্বায়ক ও ব্যবসায়ী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু

  • ময়মনসিংহ-৯ (নান্দাইল): বিবিসির সাবেক তথ্য ও প্রযুক্তি বিজ্ঞানী ও উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী

  • ময়মনসিংহ-১১ (ভালুকা): দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চু

এদিকে মনোনয়ন ঘোষণার পর জেলার ৮টি উপজেলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের খবর পাওয়া গেলেও, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

বিক্ষোভকারীরা উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আহম্মেদ তায়েবুর রহমান হিরন-এর পক্ষে স্লোগান দিয়ে ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবি জানান।

পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাস বিক্ষোভের সত্যতা নিশ্চিত করে বলেন, “অবিলম্বে গৌরীপুর আসনের প্রার্থিতা পরিবর্তন করতে হবে, নইলে আগামীকাল থেকে লাগাতার আন্দোলন ও অবরোধ কর্মসূচি দেওয়া হবে।”

তবে এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও আহম্মেদ তায়েবুর রহমান হিরনের বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে, পবিত্র ওমরাহ পালনরত বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ আসনের প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করে এক ভিডিও বার্তায় সাধারণ জনগণ ও দলীয় নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, “দলীয় সিদ্ধান্তে মনোনয়ন দেওয়া হয়েছে। নির্বাচনে জয়ী হতে হলে বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ময়মনসিংহে ৯টি আসনে বিএনপির প্রার্থীদের নাম ঘোষণা

আপডেট সময় : ১০:০০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫