ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন চাঞ্চল্যকর দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও এক গুরুত্বপূর্ণ আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
- আপডেট সময় : ০৮:৩৯:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 117
মামলার তদন্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করা হয়। এর ধারাবাহিকতায় ২২/০২/২০২৬ খ্রি. রাত আনুমানিক ৯টার দিকে ভালুকার ডুবালিয়াপাড়া এলাকায় পাইওনিয়ার ফ্যাক্টরির উত্তর প্রজেক্টর গেইট সংলগ্ন সাইফুলের চায়ের দোকান থেকে মোঃ বাবলু মিয়া (২৪) নামের এক গুরুত্বপূর্ণ আসামিকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃত আসামি ঘটনাস্থলে উপস্থিত থেকে ফ্যাক্টরির গেইটে লোক জড়ো করার মূল ভূমিকা পালন করে। সে স্লোগানের মাধ্যমে জনতাকে উত্তেজিত ও একত্রিত করে। পরবর্তীতে দীপু চন্দ্র দাসকে গেইটের সামনে মারধর করে হত্যা এবং মরদেহ স্কয়ার মাস্টারবাড়ী মেইনরোডে নিয়ে যাওয়ার সময় উত্তেজিত জনতার সঙ্গে সক্রিয়ভাবে সহযোগিতা করে।
এ পর্যন্ত এ মামলায় মোট ২৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ১১ জন বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে জেলা গোয়েন্দা শাখার অভিযান অব্যাহত রয়েছে।




















