মসিক প্রশাসকের সঙ্গে ছাত্রদল নেতা জিসান’র সৌজন্য সাক্ষাৎ
- আপডেট সময় : ১১:৩৭:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
- / 373
ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক)-এর নবনিযুক্ত প্রশাসক রোকনুজ্জামান সরকার রোকন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান।
মঙ্গলবার দুপুরে মসিক নগর ভবনে আয়োজিত এ সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখের মাধ্যমে প্রশাসককে অভিনন্দন জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ (বাবু)।
সাক্ষাৎকালে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি নগর উন্নয়ন, শিক্ষার্থী ও তরুণ সমাজের ইতিবাচক সম্পৃক্ততা নিয়ে আলোচনা হয়। এ সময় মমিনুল ইসলাম জিসান বলেন, তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ হবে।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদল-এর সদস্য খাইরুল ইসলাম খোকন, ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ তৌকির ইসলাম তারণসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।























