ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোবাইল হ্যাক করে ৩ লাখ টাকা আত্মসাৎ: ময়মনসিংহে র‌্যাবের হাতে গ্রেফতার ১ শেরপুরের গজনী এলাকায় বিজিবির অভিযান: ৩২১ বোতল ভারতীয় মদ জব্দ, ৫ পাচারকারী পলাতক কেরানীগঞ্জে বোমা খোকনএক ব্যক্তির বিরুদ্ধে রাজনৈতিক সম্পৃক্ততা ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ, তদন্তের দাবি। দিঘারকান্দা সিএনজি পাম্পে সাংবাদিকদের ওপর হামলার চেষ্টা, নানা অনিয়মের অভিযোগ নেত্রকোনায় সৌর বিদ্যুৎ খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় সভা আইজিপি পরিচয়ে ওসিকে ফোন করলেন যুবক মাছের ঘেরে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা, অভিযুক্তের বাড়িতে আগুন সাংবাদিকরা আমাদের চোখ, সংবাদ হতে হবে বস্তুনিষ্ঠ: ত্রাণ প্রতিমন্ত্রী ডিবি ও কোতোয়ালী থানার যৌথ অভিযানে ময়মনসিংহে ৮ ছিনতাইকারী গ্রেফতার বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

মোবাইল হ্যাক করে ৩ লাখ টাকা আত্মসাৎ: ময়মনসিংহে র‌্যাবের হাতে গ্রেফতার ১

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:২৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / 10
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক,ময়মনসিংহ

মোবাইল ফোন হ্যাক করে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে ৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আসিফ আহমেদ সায়েম (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সদর কোম্পানি, ময়মনসিংহ।
মঙ্গলবার (২৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সায়েম ময়মনসিংহ জেলার বাসিন্দা।
র‌্যাব সূত্রে জানা যায়, বগুড়ার শাহজাহানপুর থানায় দায়ের করা একটি মামলার পলাতক আসামি ছিলেন তিনি। মামলার এজাহার অনুযায়ী, নড়াইল জেলার নড়াগাতি থানার রামপুর এলাকার বাসিন্দা চৌধুরী মনিরুজ্জামান (৪৭) চাকরির সুবাদে বগুড়ার শাহজাহানপুর এলাকায় বসবাস করতেন। অভিযুক্ত সায়েম আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভুক্তভোগীর মোবাইল ফোন হ্যাক করে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেয় এবং সেখান থেকে অবৈধভাবে ৩,০০,০০০ টাকা বিভিন্ন অ্যাকাউন্টে স্থানান্তর করে।
এ ঘটনায় শাহজাহানপুর থানায় গত ১৩ জুন ২০২৬ তারিখে সাইবার সুরক্ষা আইন ২০২৬-এর ১৭/১৮/২২/২৭ ধারায় একটি মামলা দায়ের করা হয় (মামলা নম্বর-১৮)। ঘটনার পর থেকে অভিযুক্তসহ সংশ্লিষ্টরা দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল।
পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪-এর একটি দল অভিযান চালিয়ে তার অবস্থান শনাক্ত করে এবং তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব জানিয়েছে, সাইবার অপরাধ, মোবাইল ব্যাংকিং জালিয়াতি এবং তথ্যপ্রযুক্তির অপব্যবহার রোধে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মোবাইল হ্যাক করে ৩ লাখ টাকা আত্মসাৎ: ময়মনসিংহে র‌্যাবের হাতে গ্রেফতার ১

আপডেট সময় : ১১:২৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬